এক্সপ্লোর

Karnagarh: পর্যটনে নয়া উদ্যোগ, নতুন সাজে রানি শিরোমণির কর্ণগড়

Karnagarh: নতুন সাজে সেজে উঠেছে রানি শিরোমণির কর্ণগড়। এবারের শীতকালে উইকেন্ডে ছোট্ট ট্রিপ করতে চাইলে এখন ঘুরে আসতেই পারেন পশ্চিম মেদিনীপুরের রানি শিরোমণি পার্ক থেকে।

অলোক সাঁতরা, শালবনি: এ যেন উদাসীনতার মলিন ধুলো ঝেড়ে ইতিহাসের অঙ্গরাগ। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে নতুন সাজে সেজে উঠেছে কর্ণগড়। যাঁরা বেড়াতে ভালবাসেন, যাঁরা দেখতে চান বাংলার মুখ, তাঁরা সপ্তাহান্তে চলে আসতেই পারেন জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরের ইতিহাস বিজড়িত এই নির্জন ভূমিতে।

জায়গাটির নাম কর্ণজোড়া, যদিও মহাভারতের বীর কর্ণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কর্ণজোড়ার সঙ্গে জড়িয়ে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণির বীরত্বের ইতিহাস, যাঁকে মেদিনীপুরের লক্ষ্মীবাই-ও বলা হয়ে থাকে। মেদিনীপুর শহর থেকে গড়বেতার রাস্তা ধরে ভাদুতলা হয়ে পৌঁছনো যায় কর্ণজোড়ায়। ইংরেজ আমলে যা ছিল বিদ্রোহের পীঠস্থান। সেখানে রানি শিরোমণির প্রায় ধ্বংস হতে বসা প্রাসাদকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন পরিকাঠামো।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্যশাসন, প্রজাপালন এবং ব্রিটিশ দমনে রানি শিরোমণির খ্যাতি ছিল। ১৭৯৮ সালে ইংরেজদের বিরুদ্ধে কৃষক প্রজাদের চুয়াড় বিদ্রোহ শুরু হয়। সেই বিদ্রোহে নেতৃত্ব দেন রানি শিরোমণি। 

ভাঙা রাজবাড়ি, পুরনো সেনানিবাস, বিশাল দিঘি, এই সব নিদর্শন আঁকড়ে দু’বছরে প্রায় দু-কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে আধুনিক মানের ৯টি কটেজ, রিসর্ট ও ক্যাফেটেরিয়া। এই জায়গার নতুন নাম দেওয়া হয়েছে রানি শিরোণির গড়। এই পার্কের দেখভাল ও পরিচর্যাতে থাকছে পাশপাশি গ্রামের ২২ জন প্রশিক্ষিত যুবক যুবতী ৷ 

গতকাল প্রশাসনিক উদ্যোগে তাঁর আনুষ্ঠানিক সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া ও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল। মানস ভুঁইয়া বলেন, ‘এই যে সম্পদ তৈরি হচ্ছে, এখানকার অর্থনীতি বদলে যাবে। অনেক দোকান হবে, অনেক বাজার হবে। অনেকে ঘুরতে আসবেন। অনেকে থাকবেন। তাঁদের আপনারা মর্যাদা দেবেন। তাহলে দেখবেন কর্ণগড় আবার জ্বলে উঠবে এক উদ্ভাসিত আলোকের মতো।’

জেলাশাসক বলেন, ‘বিভিন্ন দফতরের সহযোগিতায় পর্যটন প্রকল্প গড়ে তোলা হয়েছে। পুকুর সংস্কার করে সৌন্দর্যায়নের চেষ্টা চলছে। এখানে ৯টি কটেজ আছে। সামনে বড়দিনের ছুটি আছে। আমরা চাইছি বেশ কিছু লোক এখানে আসুক।’ 

সেরা শিরোনাম

News Live: তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
Jhargram News: রাস্তাঘাটে নয়, বাড়িতে বসেই ব্রজঘাতে প্রাণ হারালেন বছর ২১-র তরতাজা যুবক
রাস্তাঘাটে নয়, বাড়িতে বসেই ব্রজঘাতে প্রাণ হারালেন বছর ২১-র তরতাজা যুবক
Weather Forecast: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ডাবল অ্যাটাক, আসছে দুর্যোগ, রাত থেকেই শুরু? সোম থেকেই বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ডাবল অ্যাটাক, আসছে দুর্যোগ, রাত থেকেই শুরু? সোম থেকেই বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি?
Alka Yagnik : অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?
অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Embed widget