এক্সপ্লোর

Kharagpur News: সুগারের রোগী দেড়মাস ধরে হার্টের ওষুধ খেলেন! ড্রাগস অ্যাসোসিয়েশনে অভিযোগ জানাতে তৎপর পরিবার

Paschim Medinipur News: সত্যতা জানতে পেরে ওই দোকানে ছুটে যান বৃদ্ধের ছেলে অমিত মিশ্র। ভুল ওষুধ দেওয়া নিয়ে দোকানদারের কাছে কৈফেয়ত চান তিনি। কিন্তু ওষুধের দোকানের মালিক অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।

বিশ্বজিৎ দাস,পশ্চিম মেদিনীপুর: সুগারের রোগী মাসদেড়েক ধরে খেলেন হার্টের ওষুধ। ওষুধের দোকান থেকেই ওই ভুল ওষুধ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। ভুল ওষুধ দেওয়ার অভিযোগ মানতে নারাজ ওষুধ ব্যবসায়ী (Medinine Mishap)।

দেড়মাস ধরে ভুল ওষুধ খেলেন ৬২ বছরের বৃদ্ধ

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়্গপুর (Kharagpur) শহরের মালঞ্চ এলাকার ঘটনা। গত মে মাসে ৬২ বছরের শ্যাম মিশ্রের সম্প্রতি হাত ভেঙে যায়। কলকাতার এক নামী চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েছিলেন। তাতে সুগারও ধরা পড়ে। তাই প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দিয়েছিলেন ওই চিকিৎসক। বাড়ি ফিরে গিয়ে সেই মতো ওষুধ কেনেন এলাকার দোকান থেকে। তার পর টানা দেড়মাস ওষুধ খেয়ে যান। 

কিন্তু ওষুধের দাম বড্ড বেশি হওয়ায় খরচ সামলাতে পারছিলেন না। শেষমেশ চিকিৎসকের কাছে এসে কম দামের অন্য কোনও ওষুধ যদি দেওয়া যায় আর্জি জানান ওই বৃদ্ধের ছেলে। কিন্তু ওষুধের পাতা দেখে ভিড় খান চিকিৎসক। দেখেন, প্রেসক্রিপশনে তিনি যে Vylda 50 ওষুধের কথা লিখেছিলেন, তার পরিবর্তে Vymada 50, যা কিনা হার্টের ওষুধ, তা খেয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। অর্থাৎ দেড় মাস সুগারের ওষুধই খাননি ওই রোগী। তার উপর যে রোগ হয়ইনি তাঁর, সেই হার্টের ওষুধ খেয়ে গিয়েছেন একনাগাড়ে। 

আরও পড়ুন: Agitation In School:'লেখাপড়া করতে চাই,' শিক্ষকদের বদলি রুখতে নদিয়ায় বিক্ষোভ পড়ুয়াদের

চিকিৎসকের কাছে সত্যতা জানতে পেরে ওই দোকানে ছুটে যান বৃদ্ধের ছেলে অমিত মিশ্র। ভুল ওষুধ দেওয়া নিয়ে দোকানদারের কাছে কৈফেয়ত চান তিনি। কিন্তু ওষুধের দোকানের মালিক অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। জানান, হতে পারে তিনিই ভুল নাম বলে ওষুধ নিয়ে গিয়েছেন। অমিত বলেন, "বাবার হাত ভাঙায় কলকাতায় ডাক্তার দেখাই। তাতে সুগার ধরা পড়ে। প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কিনি। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি, সুগারের বদলে বাবা হার্টের ওষুধ খাচ্ছিল দেড়মাস ধরে।"

ইতিমধ্যেই ওই ওষুধ দোকানের বিরুদ্ধে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অমিত। অমিত জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আগেই। এ বার ড্রাগস অ্যাসোসিয়েশনেও অভিযোগ দায়ের করবেন তাঁরা, যাতে অবিলম্বে ওই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। 

অভিযোগ অস্বীকার দোকান মালিকের

ওই দোকানের সঙ্গে যোগাযোগ করলে, অভিযোগ স্বীকার করতে চাননি মালিক। তাঁর দাবি, রোগীর পরিবারের লোকই ভুল নাম বলে থাকবেন। কিন্তু প্রেসক্রিপশন দেখে কি ওষুধ দেননি তিনি! সে ক্ষেত্রে তো দু'টি ওষুধ সম্পূর্ণ আলাদা! কিন্তু তা-ও ভুল মানতে নারাজ ওই দোকানের মালিক। তিনি বলেন, "আমি আবারও বলছি আমাদের কোন ভুল নয়। আমরা ভুল ওষুধ দিই না।" রোগীর পরিবারের লোকজন প্রেসক্রিপশ না দেখিয়ে ওষুধ নিয়ে থাকতে পারেন বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget