এক্সপ্লোর

Paschim Medinipur: 'খেলনা' বন্দুক দেখিয়ে লুঠ ৪ লাখ টাকা! তদন্তে পুলিশ

Paschim Medinipur News: রাস্তার মাঝে ফিল্মি কায়দায় লুট। বাইক থেকে ঠেলে ফেলে দিয়ে লুট লক্ষাধিক টাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার খেলনা বন্দুক।

বিশ্বজিৎ দাস, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর: রাস্তার মাঝে ফিল্মি কায়দায় লুট। বাইক থেকে ঠেলে ফেলে দিয়ে লুট লক্ষাধিক টাকা। পরে অভিযোগ পেয়ে এলাকায় যায় পুলিশ। তখন তল্লাশি চালাতেই ঘটনাস্থল থেকে খেলনা বন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে খড়্গপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপরে।

দোলের রাত। খড়্গপুরের দিক থেকে আসছিল একটি বাইক। খড়গপুর-মেদিনীপুর রাজ্য সড়কের উপর দিয়ে আসছিলেন এক মোটরবাইক শোরুমের কর্মী ষষ্ঠী মাহাতো। তাঁর সঙ্গেই ছিল ব্যবসার বিপুল পরিমাণ টাকা। মালিকের বাড়িতে টচাকা পৌঁছনোর জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। ওই ব্যক্তির দাবি, রাজ্য সড়কের উপর দিয়ে সতকুই এলাকায় যখন তিনি পৌঁছন। ঠিক তখনই পিছনে একটি বাইকের উপস্থিতি দেখতে পান তিনি। সেই বাইক হঠাৎ গতি বাড়িয়ে তাঁর কাছে  চলে আসে। তখনই বাইকের এক সওয়ারি কোনওভাবে লাথি বা ধাক্কা মারে তাঁকে। ভারসাম্য হারিয়ে রাস্তার উপর বাইক নিয়ে পড়ে যান তিনি। তাঁর দাবি, তখনই তিনি দেখতে পান ওই বাইকে তিনজন রয়েছে। ঘটনার প্রতিবাদ করতেই অভিযুক্তরা পিস্তল বের করে বলে তাঁর দাবি। সঙ্গে দিতে থাকে হুমকিও। তারপরে মারধর করতে থাকে বলে অভিযোগ। বাইকে ছিল শোরুমের বিপুল পরিমাণ টাকা। সেই টাকার অঙ্কের পরিমাণ  ৪ লক্ষ ১৭ হাজার টাকা। বাইক হাতিয়ে পুরো টাকাটা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ শোরুমের কর্মী ষষ্ঠী মাহাতোর। 

ঘটনার পরে খড়্গপুর লোকাল থানায় গিয়ে অভিযোগ করেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই এলাকায় যায় পুলিশ, সেখানেই তল্লাশি করতে গিয়ে একটি খেলনা বন্দুক উদ্ধার করা হয়। পুলিশের একটি সূত্রে দাবি, ওই খেলনা পিস্তল দেখিয়েই লুঠ করা হয়েছে টাকা। কিন্তু দুষ্কৃতীরা কীভাবে জানল যে ওই ব্যক্তির কাছে টাকা রয়েছে? তাহলে কী শোরুম থেকেই ফলো করা হচ্ছিল? গোটা ঘটনায় কী ভিতরের কেউ জড়িত? উঠছে এমনই নানা প্রশ্ন। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।   

আরও পড়ুন: স্বল্প খরচে মুক্ত চাষ, ভিন্ন পদ্ধতিতে রোজগারের নতুন দিশা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget