এক্সপ্লোর

Paschim Medinipur: 'তোলা' না দেওয়ায় বাধা সম্পত্তি বিক্রিতে! কাঠগড়ায় তৃণমূল নেতা

Sabang News: ১ লক্ষ টাকা তোলা না দেওয়ায় এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি বিক্রিতে বাধা দিয়েছেন খোদ তৃণমূল নেতা! পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দণ্ডরা গ্রামে উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: তোলা দিতে অস্বীকার! তাই, সম্পত্তি বিক্রিতে বাধা দিচ্ছেন খোদ তৃণমূল নেতা! এমনই অভিযোগ তুলেছেন সবংয়ের এক ব্যক্তি। এনিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও অভিযোগ মানে নারাজ তৃণমূল নেতা।

কী অভিযোগ?
১ লক্ষ টাকা তোলা না দেওয়ায় এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি বিক্রিতে বাধা দিয়েছেন খোদ তৃণমূল (TMC) নেতা! পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দণ্ডরা গ্রামে উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ। জমির মালিকের দাবি, সম্পত্তি বিক্রির জন্য এক ক্রেতার সঙ্গে তাঁর চুক্তি পাকা হয়ে যায়। এরপরই স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি ১ লক্ষ টাকা তোলা চান। অভিযোগ, সেই টাকা না দেওয়ায়, জমি বিক্রি করতে দিচ্ছেন না তৃণমূলের অঞ্চল সভাপতি। সবং (Sabang) থানায় অভিযোগ জানানোর পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কাছেও নালিশ জানিয়েছেন জমির মালিক। অভিযোগকারী মহম্মদ আলি জিন্নাহ বলেন, 'দন্ডরা গ্রামে আব্দুল কাহারকে বিক্রি করার জন্য কথাবার্তা ফাইনাল হওয়ার পরে, ৫০০০ টাকা অ্য়াডভান্স করা হয়। কিন্তু তারপর স্থানীয় তৃণমূল নেতৃত্ব কাহারকে জানিয়ে দেয়, জিন্নাহ ১ লক্ষ টাকা তাদের না দিলে জিন্নার জমি বিক্রি করতে তাঁরা দেবে না। যার জেরে আব্দুল কাহার আর কেনার ক্ষেত্রে উৎসাহ দেখায়নি।' জমির ক্রেতা আব্দুল কাহারও একই কথা জানিয়েছেন। শুধু জমি বিক্রিতে বাধা দেওয়াই নয়, জমি না কেনার জন্য ক্রেতাকেও, চাপ দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অভিযুক্ত অঞ্চল সভাপতি আজাদ আলি।

বিজেপির কটাক্ষ:
গোটা ঘটনায় তৃণমূলের দিকে তোপ দেগেছে বিজেপি। রাজ্য সহ সভাপতি সমিতকুমার দাশ বলেন, 'তৃণমূলের এখন এমন অবস্থা, যে বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিতে গেলেও তোলা দিতে হবে।'

অভিযোগ অস্বীকার:
অভিযোগ অস্বীকার করেছেন  সবংয়ের তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়া বলেন, 'এরকম কোনও ঘটনা ঘটেনি। তবুও কোনও অভিযোগ হলে নিশচয়ই দেখব। কিন্তু অভিযোগ করার জন্য যদি অভিযোগ হয়, তাহল কিছু করার নেই।'

সবং থানার ওসি জানিয়েছেন, অভিযোগ দায়ের করা হলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। 

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে কবে বর্ষা, জানিয়ে দিল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget