এক্সপ্লোর

Paschim Medinipur: ঘাটালে পানীয় জলের চরম সঙ্কট, পুরসভাকে দুষে পথে বামেরা

Ghatal Municipality: ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড জুড়ে জলের দাবিতে দেওয়া হয়েছে পোস্টার।অবিলম্বে এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের দাবি তুলে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে।

সোমনাথ দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: প্রায় প্রতিবছর বর্ষাতেই ভেসে যায় ঘাটাল। বন্যার জন্য বারবার প্রবল ভোগান্তির মধ্যে পড়েন সেখানকার বাসিন্দারা। বন্যার জলে নাজেহাল হলেও পানীয় জল পর্যাপ্ত মেলে না ঘাটাল পুর এলাকায়। এবার সেই ইস্যুতেই পথে নামল সিপিএম। 

ঘাটাল পুরসভার তৃণমূলের দখলে। পশ্চিম মেদিনীপুরে এখন শাসক দলেরই দাপট। এককালের দোর্দন্ডপ্রতাপ সিপিএমের শক্তি অনেকটাই কমেছে। এবার জেলায় এখনও টিকে থাকা সংগঠনের উপর ভর করেই স্থানীয় নানা সমস্যা নিয়ে আন্দোলনে নামছে সিপিএম। তেমনই একটি ঘাটাল পুর এলাকায় জলের সমস্যা। এবার তা নিয়েই আন্দোলন কর্মসূচি নিয়েছে সিপিএম। প্রায় বছর তিনেক ধরে চলা পানীয় জলের সমস্যা নিয়ে পোস্টারিং শুরু করেছে সিপিএম। ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড জুড়ে জলের দাবিতে দেওয়া হয়েছে পোস্টার। সিপিএমের নিশানায় তৃণমূল পরিচালিত ঘাটাল পুরবোর্ড। অবিলম্বে এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের দাবি তুলে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ:
ওই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, প্রায় তিন বছর ধরে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। জলের কল রয়েছে ঠিকই, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় না। যার ফলে ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তি চরমে। এখন গরম বাড়তে থাকায় আরও সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের অভিযোগ বারবার পুরসভায় আবেদন জানিয়েও পানীয় জলের ব্যবস্থা করেননি তৃণমূল পরিচালিত পুরসভা। 

সমস্যা স্বীকার:
পানীয় জলের সমস্যা রয়েছে। সেটা স্বীকারও করে নিয়েছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা। তবে এই নিয়ে সিপিএম রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। চেয়ারম্যানের আশ্বাস, নতুন পাম্প দ্রুত চালু হবে তারপরেই জলের সমস্যা মিটিয়ে দেওয়া হবে। যদিও স্থানীয়দের দাবি, এই আশ্বাস আগেও বারবার দেওয়া হয়েছে। তারপরেও মেটেনি পানীয় জলের সমস্যা।

আরও পড়ুন:  ভিনরাজ্যে যুবকের মৃত্যু, খুনের অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget