এক্সপ্লোর

South 24 Pargana: ভিনরাজ্যে যুবকের মৃত্যু, খুনের অভিযোগ সঙ্গীদের বিরুদ্ধে

South 24 Pargana Update: মৃত শ্রমিকের নাম সুব্রত হাজরা। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগরের ধসপাড়া মনসা মোড়ের বাসিন্দা ওই ব্যক্তি। কাজের জন্য তামিলনাড়ুর চেন্নাইয়ের গিয়েছিলেন তিনি।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: পরিবারের পাশে দাঁড়াতে বাড়ি ছেড়ে তামিলনাড়ুতে গিয়েছিলেন যুবক। তাঁর সঙ্গে গিয়েছিলেন আরও কয়েকজন। সেখানেই মৃত্যু হল ওই যুবকের। শুধু তাই নয়, তাঁকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তরাও পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। অভিযুক্তরা মৃতের বোনকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ।

কী ঘটনা?
মৃত শ্রমিকের নাম সুব্রত হাজরা। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গঙ্গাসাগরের  ধসপাড়া মনসা মোড়ের বাসিন্দা ওই ব্যক্তি। কাজের জন্য তামিলনাড়ুর চেন্নাইয়ের গিয়েছিলেন তিনি। মাস দুয়েক আগে ভিনরাজ্যে ঠিকাশ্রমিকের কাজ করতে যান। অবশ্য সুব্রত একা যাননি। সুব্রত সঙ্গে কাজের খোঁজে চেন্নাই গিয়েছিলেন তাঁর বোন টুম্পা হাজরাও। তাঁদের সঙ্গেই চেন্নাইয়ে একই জায়গায় কাজ করতে গিয়েছিলেন সুব্রতদের ৩ জন প্রতিবেশী যুবকও। তাদের নাম জগন্নাথ ঘোড়ুই, মধুমঙ্গল ও শংকর মন্ডল। জগন্নাথ ও তার সঙ্গীদের বিরুদ্ধেই সুব্রতকে খুনের অভিযোগ উঠেছে। রবিবার হঠাৎ বাড়িতে খবর আসে সুব্রত মারা গিয়েছেন। 

পরিবারের অভিযোগ:       
সুব্রতর বোন টুম্পা মঙ্গলবার চেন্নাই থেকে ফিরে আসে, সুব্রতর মৃতদেহ নিয়ে আসেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, জগন্নাথ ঘোড়ুই  ঠিকা শ্রমিকের অপারেটরের কাজ করে। বেশ কয়েকদিন ধরেই সুব্রত জগন্নাথের কাছে একটি ফোন কিনে দেয়ার জন্য আবদার করছিল। জগন্নাথ ফোন  কিনে না দেওয়ায় বেশ কয়েকবার সুব্রতর সঙ্গে বচসা হয় জগন্নাথের। সুব্রতর বোন টুম্পা জানিয়েছেন, গত রবিবার রাতে জগন্নাথ, মধুমঙ্গল এবং শংকর সারাদিন ও রাত মদ খায়। সঙ্গে ছিল সুব্রতও। টুম্পার দাবি, এরপর সুব্রতকে নিয়ে বাইরে নিয়ে চলে যায় তিনজন। তার পর আর সুব্রত বাড়ি আসেনি বলে টুম্পার দাবি। টুম্পার অভিযোগ, 'বারবার আমার দাদা কোথায়  জিজ্ঞাসা করলে ওরা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর আমি চুপ করে যাই। তারপর দাদার মৃতদেহ নিয়ে বাড়ি চলে আসি।' টুম্পার অভিযোগ প্রতিবেশী তিন যুবকই খুন করেছে তাঁর দাদাকে। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়িতে দেহ আনার পর মূল অভিযুক্ত জগন্নাথকে পাওয়া যাচ্ছে না। থানায় জানানো হয়েছে। দোষীদের শাস্তির দাবি তুলেছে তারা। ঘটনার পর থেকে মূল জগন্নাথ ঘোড়ুই ও তার সঙ্গীরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে সাগর থানার পুলিশ।

যদিও একাধিক প্রশ্ন রয়েছে। ওখানে কীভাবে সুব্রতর দেহ পাওয়া গেল? চেন্নাইতেই কোনও থানায় অভিযোগ কী জানানো হয়েছিল? এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিস।

আরও পড়ুন: সিবিআই তদন্ত চায় না ময়নাগুড়ির নির্যাতিতার পরিবার, হুমকিতে সিদ্ধান্ত বদল! উঠছে প্রশ্ন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget