এক্সপ্লোর

Paschim Medinipur: গরম পড়তেই টান পানীয় জলে, তেষ্টা মেটাতে রোজ হাঁটা কয়েক কিলোমিটার

Kharagpur Water Crisis:বেশিরভাগ লোকের বাড়িতেই পানীয় জলের কল লাগানো রয়েছে। কিন্তু সেই কলে আসে না জল এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: তীব্র গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত জেলার বাসিন্দাদের। তার মধ্যেই সমস্যা বাড়াচ্ছে জল নিয়ে। গরম পড়তেই পানীয় জলের অভাব আরও বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ১ নম্বর ব্লকের গোপালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোলাডহর। এই এলাকায় প্রায় বছর দুয়েক ধরে পানীয় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ। পানীয় জলের সমস্যার কারণেই তীব্র গরমে এলাকার বাসিন্দারা প্রায় এক-দেড় কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে নিয়ে আসছে। বহুবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও কোনও হেলদোল বলে অভিযোগ গ্রামবাসীদের। শতাধিক পরিবার থাকে এই শোলাডহর এলাকায়। বেশিরভাগ লোকের বাড়িতেই পানীয় জলের কল লাগানো রয়েছে। কিন্তু সেই কলে আসে না জল এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

কল আছে, জল নেই:
এলাকাবাসী সীমা পট্টনায়েক বলেন, 'আমাদের এখানে জলের সমস্যা রয়েছে। এই তীব্র গরমে দেড় কিলোমিটার দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হয়। যে পাড়ায় আমরা জল নিতে যাই, তাঁরা আমাদের বলে তোমাদের কল আছে তোমাদের জল দেব না। জল নিতে গেলে লোকের কথা শুনতে হয়। এই গ্রামের ৮০-৯০ টা বাড়ি আছে তারা কেউ জল পায় না। সবাইকে সকাল বিকাল তিন বেলা জল নিয়ে আসতে হয় রান্না-খাওয়ার জন্য। আমরা এলাকার পঞ্চায়েতকে জানিয়েছি। দিদি বলেছিলেন আমরা উপরে অভিযোগ জানাচ্ছি জলের সমস্যার সমাধান করবে। কিন্তু দেড় বছর হয়ে গেল এই জলের সমস্যার সমাধান আমরা কিছুই পাইনি। তীব্র গরমে সবাইকে জল নিয়ে আসতে হয়। অন্য পাড়াতে টাইম কলে জল ছাড়ে, আমরা সময় মতন না যেতে পারলে সেই জলটাও পায় না। তার জন্য আবার আমাদের অপেক্ষা করতে হয় বিকেলে কখন জল আসবে।' এলাকাবাসী শিপ্রা রায় বলেন, 'এলাকায় জল নেই দীর্ঘদিন। প্রত্যেকের বাড়িতে কল আছে কিন্তু জল পরছে না। সেই কারণে আমাদের এক, দেড় কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয়। ওখানের লোক আমাদের বলে তোমাদের ওখানে জল আছে। কিন্তু কেন তোমরা আমাদের এখানে জল নিতে আসো। আমাদের বয়স হয়েছে, হাতে করে বালতিতে জল নিয়ে আসতে প্রচুর কষ্ট হয়।' 

স্থানীয় শোলাডহর এলাকার পঞ্চায়েত লতিকা মল্লিক জলের সমস্যার কথা স্বীকার করে বলেন, 'সমস্যা শুধু ওদের নয়, আমারও জলের সমস্যা আছে। প্রতিদিন কেউ না কেউ আমাকে অভিযোগ জানান। এত গরমের মধ্যে জল পাচ্ছি না, আমাকেও মিউনিসিপালিটি এলাকায় গিয়ে মাথায় করে জল আনতে হয়। PHE ডিপার্টমেন্ট থেকে জলের লাইন করে দিয়েছে। কিন্তু সেই জলের সমস্যা আবার হচ্ছে। ১৫০-২০০ পরিবার আছে। প্রত্যেকের বাড়িতেই কল হয়ে গেছে, কিন্তু তাতে জল নেই। PHE অফিস যাওয়ার পরেও আমাদের কোনও কাজ হচ্ছে না। কেন ওরা করে দিচ্ছে না আমরা নিজেই বুঝতে পারছি না। প্রায় দুই বছর ধরে চলছে এই জলের সমস্যা।'

PHE ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিকাশ দাস বলেন, 'আমি এখানে নতুন এসেছি। আজ সকালে অভিযোগ পেয়েছি। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করার চেষ্টা করব।'

আরও পড়ুন: অয়নের সঙ্গে বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা দেখা করতে আসতেন, 'বিস্ফোরক' শ্বেতা, দাবি ইডি সূত্রে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget