এক্সপ্লোর

Paschim Medinipur News: কেশপুরে নিখোঁজ তৃণমূলের বুথ সভাপতি, অপহরণের অভিযোগ পরিবারের

Keshpur: সোমবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন আনন্দ রায়। তাঁর মোবাইল ফোনও সুইচড অফ বলে জানিয়েছে পরিবার। আনন্দপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার।

সৌমেন চক্রবর্তী, কেশপুর: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কেশপুরে (Keshpur) নিখোঁজ তৃণমূলের বুথ সভাপতি। তাঁকে অপহরণ (Kidnap) করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। সোমবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন আনন্দ রায়। তাঁর মোবাইল ফোনও সুইচড অফ বলে জানিয়েছে পরিবার। আনন্দপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার।

মহিষাদলে খাপ পঞ্চায়েতের ছায়া

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চকদ্বারিবেড়্যা গ্রামে খাপ পঞ্চায়েতের আদলে ফরমান ঘিরে নতুন বিতর্ক। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জুলুমবাজি চলছে তাঁদের উপর। গ্রামে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখেও পড়েন তৃণমূল বিধায়ক। তবে এই ঘটনায় বিজেপি-র ঘাড়েই দায় চাপিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও।

বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

গ্রামবাসীদের দাবি অনুযায়ী, গ্রামে এমন জুলুমবাজি নতুন কোনও ঘটনা নয়। ধারাবাহিকভাবে তা চলে আসছে। কোনও বিবাদ বা সমস্যা দেখা দিলে, পুলিশ নয়, জানাতে হবে গ্রাম পরিচালন কমিটিকে। এই ফরমান জারি করে সোমবার লিফলেট পড়েছিল গ্রামে। গ্রাম কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরদিনই মঙ্গলবার চকদ্বারিবেড়্যায় যান মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। তখনই গ্রামবাসীদের একাংশের একরাশ ক্ষোভের মুখে পড়েন তিনি। এরপরই গ্রামবাসীদের ক্ষোভ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘আমি আজ বিধায়ক হিসেবে বলে যাচ্ছি, এ জিনিস আমি বিন্দুমাত্র অ্যালাও করব না। আমাদের কাছে খুব খারাপ লেগেছে যে, আমরা কোন রাজ্যে বাস করছি! কোন দেশে বাস করছি! এটা কি আলাদা কোনও দেশ! যেখানে স্বতন্ত্র নিয়ম-কানুন চলবে! দুঃখজনক ঘটনা। এমন জিনিস মেনে নেওয়া যায় না। লিফলেট দেওয়ার পিছনে বিজেপি আছে।’

ফতোয়া-বিতর্কে পাঁচজনকে গ্রেফতার করা হলেও, অপর এক অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি প্রণব দাসকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁর খোঁজে তল্লাশি চলছে। 

আরও পড়ুন জ্বালানির দামবৃদ্ধিতে সাইকেলে যাতায়াত তাহেরপুর পৌরসভার চেয়ারম্যানের, কটাক্ষ তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget