এক্সপ্লোর

Paschim Medinipur: চুরির অভিযোগে তৃণমূল নেতাকে গাছে বেঁধে মার, গ্রেফতার বিজেপি কর্মী

TMC: মারধরের অভিযোগ কার্যত স্বীকার করেছে বিজেপি। যদিও চুরির অভিযোগে অনড় পদ্মশিবির।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: চোর সন্দেহে গণপ্রহারের শিকার হলেন তৃণমূল নেতা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল। মারধরের অভিযোগে ৫ জন বিজেপি কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। মারধরের অভিযোগ কার্যত স্বীকার করেছে বিজেপি। যদিও চুরির অভিযোগে অনড় পদ্মশিবির। 

গত বছরেই রেলে চাকরির নামে ৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগে, ডেবরায় এক তৃণমূল নেতাকে গাছে বেঁধে পেটানো হয়েছিল। এই বছরেও সেই একই ঘটনা। গৃহস্থ বাড়িতে আলমারি ভেঙে টাকা চুরির অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। আর সেই অভিযোগে তৃণমূলের বুথ সভাপতিকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে। তৃণমূলের বুথ সভাপতির অভিযোগের প্রেক্ষিতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি সূত্রে দাবি, ধৃত ৫ জনই তাঁদের কর্মী সমর্থক। 

কী অভিযোগ:
বেলদার মনিরাজ গ্রামের বাসিন্দা মদন দাস নারায়ণগড় ব্লকের ১৩ নম্বর বাখরাবাদ অঞ্চলের তেগেড়িয়া বুথের তৃণমূল সভাপতি। তাঁর দাবি, রবিবার রাতে একটি নেউলকে দেখে তার পিছনে দৌড়চ্ছিলেন তিনি। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী চোর চোর চিৎকার করে তাঁকে ধরে ফেলে। তারপরে জোর করে গাছে বেঁধে ফেলে বেধড়ক মরাধর করে অভিযোগ করেছেন ওই তৃণমূল নেতা। চোখে আঘাতও রয়েছে তাঁর। মদন দাস বলেন, 'আমাকে বিজেপির লোকেরা মেরেছে। নেউল দেখে ফলো করছিলাম। ওরা চোর চোর করে গাছে বেঁধে মারল। তেগেড়িয়ার বুথ সভাপতি আমি। বিজেপির ক্ষোভ আছে, আমি টিএমসি করি বলে।'

বিজেপির অভিযোগ:
স্থানীয় বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, একটি বাড়িতে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে যান তৃণমূলের বুথ সভাপতি। তার জেরেই তাঁকে মারধর করা হয়। নারায়ণগড় মধ্যম মণ্ডলের বিজেপি সভাপতি সমীরণ বারুই বলেন, 'গ্রামের মানুষ খাওয়াদাওয়ার পর যখন ফিরছিলেন তখন তৃণমূলের বুথ সভাপতি ওইখানকার একটা বাড়িতে টাকা পয়সা ভেঙে চুরি করেন। গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন। বেঁধে মারধর করা হয়। তাঁদের অধিকাংশই আমাদের কর্মী সমর্থক। পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে আনে।'

বিতর্ক বাড়িয়েছে আরও একটি ঘটনা। যাঁর বাড়িতে চুরির অভিযোগ উঠেছে, সেই বাড়ির গৃহকর্তাকেও গ্রেফতার করেছে বেলদা থানার পুলিশ। অভিযোগকারী শিবাণী দাস বলেন, 'আমার বাড়িতে চুরি হয়েছে। মদন দাস টাকা চুরি করেছে।' অভিযোগ করা হয়েছে কিনা সেই প্রশ্ন করায় তিনি বলেন, 'আমার স্বামীকেই তো নিয়ে গিয়েছে পুলিশ গতকাল রাতে। কমপ্লেনটা কে করবে?' কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ রয়েছে কিনা জিজ্ঞেস করাতে তিনি জানান, তাঁর স্বামী বছর দুয়েক আগে বিজেপি করত। এখন করে না।

মারধরের ঘটনা এবং চুরির অভিযোগ ঘিরে এখন সরগরম মনিরাজ গ্রাম।

আরও পড়ুন: 'ঢুকবেন না নেতা-মন্ত্রীরা', মালদার গ্রামে দেওয়াল লিখলেন বাসিন্দারা

 

সেরা শিরোনাম

Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Janatar Darbar: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী, " আমার মেয়েকে মেরে সমুদ্রে ফেলে এসেছে..”, অশোক কীর্তনিয়ার কাছে হিঙ্গলগঞ্জের পরিবার
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget