এক্সপ্লোর

Malda: 'ঢুকবেন না নেতা-মন্ত্রীরা', মালদার গ্রামে দেওয়াল লিখলেন বাসিন্দারা

Didir Doot: মালদায় অন্যরকমের বিক্ষোভ, দেওয়াল লিখন গ্রামবাসীদের।

করুণাময় সিংহ, মালদা: দিদির সুরক্ষাকবচের কর্মসূচিতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়ার ঘটনা ঘটেছে। এবার মালদায় দেখা গেল অন্য রকমের বিক্ষোভ। নেতা-মন্ত্রীদের ঢুকতে বারণ করে দেওয়াল লিখন করলেন গ্রামবাসীরা। 

কী লেখা দেওয়ালে:
মালদার মঙ্গলবাড়ির পাশিপাড়া গ্রামে দেওয়ালে গ্রামবাসীরা লিখেছেন, 'বেহাল রাস্তা, বারবার বলেও কোনও লাভ হয়নি। চাই না, শুধু ভোটের জন্য নেতা-মন্ত্রীরা গ্রামে ঢুকুন।' কোথাও লেখা, দিদির দূত ও নেতা-মন্ত্রীর এই পাড়ায় ঢোকা নিষেধ। যদিও গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। শাসক দলের দাবি, বিজেপির ষড়যন্ত্রের কারণেই এমনটা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের কেন ঢুকতে দেবেন গ্রামবাসীরা?

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে, দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। সাংসদ থেকে বিধায়ক, বাদ যাচ্ছেন না রাজ্যের মন্ত্রীও। এই পরিস্থিতিতে, মালদার মঙ্গলবাড়ির পাশিপাড়া গ্রামের বাসিন্দারা দেওয়ালে লিখলেন, নেতা-মন্ত্রীদের এই পাড়ায় ঢোকা নিষেধ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাস্তা বেহাল। পরিশ্রুত জলের কোনও ব্যবস্থা নেই। বারবার বলেও সমস্য়ার কোনও সুরাহা হয়নি। গ্রামবাসীদের সাফ কথা, শুধু ভোটের জন্য নেতা-মন্ত্রীরা আসুন, এটা তাঁরা চান না।

বারবার বিক্ষোভ:
তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুর থেকে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় ক্ষোভের মুখে পড়েছেন। মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন থেকে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষও বিক্ষোভের সামনে পড়েছে। গত কয়েকদিনে, মালদা জেলাতেই বারবার ক্ষোভের মুখে পড়েছেন দিদির দূতেরা। এই পরিস্থিতিতে, এবার বাসিন্দাদের এহেন দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গত পঞ্চায়েত ভোটে এই গ্রাম ছিল তৃণমূলের দখলে। সেখানেই এমন বিক্ষোভের ছবি।

বিজেপির কটাক্ষ:
দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'তৃণমূলের নেতা-মন্ত্রীরা এত দুর্নীতি করেছেন, যে গ্রামবাসীরা ঢুকতে দিচ্ছেন না।'

জেলার আরও বিক্ষোভ:
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে ফের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। মালদার বিনোদপুর পঞ্চায়েত এলাকায় কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন জেলা পরিষদের সভাধিপতি। স্থানীয় পঞ্চায়েতে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের শান্ত করতে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। গ্রামবাসীরা জানাচ্ছেন, একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তাঁরা পাননি। আবাস যোজনার সুবিধা পাননি বলেও দাবি করেছেন তাঁরা। মালদার বিনোদপুরের বাসিন্দা মহম্মদ আলাউদ্দিন বলেন, 'আবাসে বাড়ি পাইনি, তাই ক্ষোভ দেখাচ্ছি।'  

আরও পড়ুন: খাকি প্যান্ট-মাথায় টুপি, অন্য রূপে শুভেন্দু

সেরা শিরোনাম

News Live Updates: ২৬/১১-র চক্রী হাফিজ সইদের যোগ ছিল পহেলগাঁও হামলাতেও! লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট NIA-র
২৬/১১-র চক্রী হাফিজ সইদের যোগ ছিল পহেলগাঁও হামলাতেও! লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট NIA-র
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে সরব মমতা, কিন্তু তৃণমূল আমলের কাটোয়া ও হাঁসখালি কাণ্ডে কী বলেছিলেন তিনি ?
বারুইপুর কাণ্ডে সরব মমতা, কিন্তু তৃণমূল আমলের কাটোয়া ও হাঁসখালি কাণ্ডে কী বলেছিলেন তিনি ?
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget