এক্সপ্লোর

Durgapur Blast: দুর্গাপুরে অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণে মৃত ১, সুরক্ষার দাবিতে বিক্ষোভ

Pashchim Bardhaman News: এই ঘটনার পরই কারখানার অন্যান্য শ্রমিকেরা মৃতদেহ সামনে রেখে ক্ষতিপূরণ চেয়ে ও নিজেদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে অক্সিজেন সিলিন্ডার রিফিলিং (Oxygen Cylinder Refilling) কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Blast)। ১ জনের মৃত্যু (one dead) হয়েছে বলেও খবর। আর কী কী খবর মিলছে?

অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ

দুর্গাপুরে অক্সিজেন সিলিন্ডার রিফিলিংয়ের সময় হঠাৎ বিস্ফোরণ। ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্গাপুরের মায়াবাজারের কাছে বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে।  আহত আরও ১ জন। হতাহতদের আর্থিক সাহায্যের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখান।

মায়াবাজারের কাছে একটি দুর্গাপুরের বেসরকারি অক্সিজেন সিলিন্ডার রিফিলিং সেন্টার। সেইখানে অক্সিজেন রিফিল হয়ে বিভিন্ন কারখানায় সরবরাহ করা হয়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিলিন্ডারে অক্সিজেন ভরার সময়ে তীব্র শব্দে বিস্ফোরণ হয়। অন্যান্য শ্রমিকেরা আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন যে একজন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মর্মান্তিকভাবে তাঁর ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। অপর একজন শ্রমিকের চোখে আঘাত লাগে। তাঁকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। 

এই ঘটনার পরই কারখানার অন্যান্য শ্রমিকেরা মৃতদেহ সামনে রেখে ক্ষতিপূরণ চেয়ে ও নিজেদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। প্রশাসনিক আধিকারিকেরা গোটা ঘটনা খতিয়ে দেখছেন। এই বিক্ষোভে পৌঁছয় শ্রমিক সংগঠনের আধিকারিকেরা। কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কথা হয়। এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের আশ্বাস মেলার পরই বিক্ষোভ ওঠে। যদিও এক্ষেত্রে কারখানার কোনও গাফিলতি ছিল কি না তা পুরোটাই তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Ratna Chatterjee: 'আমি যে দলে থাকব, সেই দল করবেন না বলেছিলেন, এখন অপ্রাসঙ্গিক'! শোভন-বৈশাখীর মন্তব্যে প্রতিক্রিয়া রত্নার

কিছুদিন আগে, ঘুঁটিয়ারি শরিফের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন ১ জন। গ্রেফতার করা হয় বাড়ির মালিক ও তাঁর স্ত্রী-সহ ৩ জনকে। বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয় বলে দাবি করে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর বোমা। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
'এরা সব 4G, 3G, 2G, মোদিজির কোনও G নেই', কাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর ? প্রধানমন্ত্রীর কাজ নিয়েও দিলেন বার্তা
Rahul On Modi : ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Swasthya Sathi: 'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget