এক্সপ্লোর

Ratna Chatterjee: 'আমি যে দলে থাকব, সেই দল করবেন না বলেছিলেন, এখন অপ্রাসঙ্গিক'! শোভন-বৈশাখীর মন্তব্যে প্রতিক্রিয়া রত্নার

Sovan-Baishakhi Update: রত্নাকে নিয়ে বৈশাখীর মন্তব্য বা শোভন-বৈশাখীর তৃণমূলে ফেরা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রত্নার বাবা তথা তৃণমূল নেতা দুলাল দাস।

কলকাতা: দীর্ঘ দিন নিভৃতে থাকার পর একাবারে নবান্নে হাজির শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। তাতে  তাঁদের তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন ঘিরে যখন জল্পনা তুঙ্গে, সেই সময়ই রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee) নিয়ে প্রকাশ্যে ফের কটাক্ষ ছুড়ে দিয়েছেন বৈশাখী। রত্না তাঁদের কাছে 'অপ্রাসঙ্গিক' বলে মন্তব্য করেছেন তিনি। তাতেই নতুন করে ত্রয়ীর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ ব্যাপারে চুপ থাকেননি রত্না। 

শোভন-বৈশাখীর মন্তব্যে প্রতিক্রিয়া রত্নার

বুধবার আচমকাই নবান্নে (Nabanna) হাজির হন শোভন এবং বৈশাখী। নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে তৃণমূলে ফেরা নিয়ে ইতিবাচক ইঙ্গিতই দেন দু'জনে। কিন্তু রত্নার প্রসঙ্গ উঠতেই কটাক্ষের স্বর শোনা যায় বৈশাখীর গলায়। তাঁদের প্রত্যাবর্তনের পথে বৈশাখী কোনও ভাবে বাধা হয়ে দাঁড়াতে পারেন কিনা জানতে চাইলে বৈশাখী বলেন, "মানুষ যাঁকে দেখে তৃণমূল করেন, তাঁর সঙ্গেই দেখা করতে এসেছিলাম আমরা। আপনারা যে নাম নিয়ে আলোচনা করছেন, তিনি আমাদের কাছে ততটা প্রাসঙ্গিক নন।"

মমতার সঙ্গে সাক্ষাতের পর এ দিন  বৈশাখী জানান, অভিমান জমে ছিল। কিন্তু আজ সেই দেওয়ার ভেঙে গিয়েছে। এ প্রসঙ্গে শোভনের উদ্দেশেই বার্তা দেন রত্না। তিনি বলেন, "অভিমান কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। একমাত্র শোভন চট্টোপাধ্যায়ই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যিনি ভালও বাসতে পারেন, অত্যন্ত কাছে টানতে পারেন আবার অন্যায় করলে বকাবকিও করতে পারেন। তাতে এত অভিমান হল যে মুখের উপর পদত্যাগপত্র ছুড়ে দিয়ে বেরিয়ে গেলেন! তিন-সাড়ে তিন বছর রাজনীতি থেকে দূরে রইলেন। তৃণমূল করতে পারবেন না বলে অন্য দলে গেলেন মাঝে। সেখানে মোহভঙ্গ হয়ে এখন আবার ফিরে আসতে চাইছেন। আমার মনে হয় শোভন চট্টোপাধ্যায়ের মতো বুদ্ধইমান রাজনীতিকের পক্ষে এটা বেমানান। ওঁকে জ্ঞান দেওয়ার ক্ষমতা নেই আমার। তবে অভিমান যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে পরে দিদি বকলেও যেন অভিমান হিসেবে নেন। ছোট ভাই বলেই বকাবকি গ্রহণ করেন।"

শোভন-বৈশাখীর তৃণমূলে প্রত্যাবর্তনে তাঁর কি কোনও আপত্তি রয়েছে! রত্নার সাফ জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ই যাবতীয় সিদ্ধান্ত নেন। তার ঊর্ধ্বে কিছু নেই দলে। 

আরও পড়ুন: Sovan-Baishakhi Update: রত্না 'অপ্রাসঙ্গিক', বললেন বৈশাখী, 'ওদের নিয়ে কথা বলতে চাই না', মন্তব্য দুলালের

বৈশাখীর এই মন্তব্য নিয়েই এবিপি আনন্দে মুখ খোলেন রত্না। তিনি বলেন, "আমি প্রাসঙ্গিক কিনা, সেটা যখন কোনও ব্যাপারই নয়, তাহলে আগে তো বলার দরকারই ছিল না যে, 'রত্না চট্টোপাধ্যায় যে দলে থাকবেন, সেই দল করব না, রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে থাকার প্রশ্ন নেই'!"

শোভনের তৃণমূলে প্রত্যাবর্তন ঘিরে জল্পনা তুঙ্গে

রত্নাকে নিয়ে বৈশাখীর মন্তব্য বা শোভন-বৈশাখীর তৃণমূলে ফেরা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রত্নার বাবা তথা তৃণমূল নেতা দুলাল দাস। ফোনে তিনি বলেন, "ওদের ব্যাপারে কোনও কথা বলতে চাই না আমি। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। তিনি যেটা ভাল মনে করেন করবেন। কিন্তু যে নামগুলি নিয়ে আলোচনা করছেন, তাদের নিয়ে কথা বলতে চাই না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget