এক্সপ্লোর

Patashpur Khap Panchayat: গ্রাম কমিটির মাতব্বরি, ‘ফতোয়া’ দিয়ে গ্রেফতার ৮

East Midnapur: ফের গ্রাম কমিটির মাতব্বরি। অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে ৫ হাজার টাকা জরিমানা করার সঙ্গে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পারিবারিক নাম সংকীর্তনের অনুষ্ঠানে ডাক না পাওয়ায় গ্রাম কমিটির ফতোয়া! নির্দেশ অমান্য করলে করা হবে জরিমানা, নেওয়া হবে কড়া ব্যবস্থা। বাড়ি বাড়ি গিয়ে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) পটাশপুরে গ্রেফতার গ্রাম কমিটির ৮ সদস্য। শুরু রাজনৈতিক চাপানউতোর।

ফের গ্রাম কমিটির মাতব্বরি। অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে ৫ হাজার টাকা জরিমানা করার সঙ্গে নেওয়া হবে কড়া ব্যবস্থা। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদেরকে দেওয়া হয় এই হুমকি। গ্রাম কমিটির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নং ব্লকের খড়কিপাটনা গ্রামে। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার গ্রামের একটি পরিবারে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয় অন্তত ২ হাজার গ্রামবাসীকে। কিন্তু নিমন্ত্রণ করা হয়নি গ্রাম কমিটিকে। অভিযোগ, এর ফলে গ্রাম কমিটির রোষে পড়ে পরিবারটি। বাড়ি বাড়ি গিয়ে গ্রাম কমিটির সদস্যরা হুমকি দেন, প্রসাদ খেতে কেউ ওই বাড়িতে গেলে নেওয়া হবে কড়া ব্যবস্থা, করা হবে ৫ হাজার টাকা জরিমানা।  

আরও পড়ুন, হাওড়া স্টেশন থেকে ২ কোটির সোনার গয়না উদ্ধার, ছত্তিশগড়ে পাচারের চেষ্টার অভিযোগ

পরিবারের দাবি, গ্রাম কমিটির হুমকির জেরে বেশিরভাগ গ্রামবাসী ভয়ে প্রসাদ খেতে আসেননি। তার ফলে অনেক খাবার বেশি হয়ে যায়। সেই খাবার নিয়ে তাঁরা ধর্না শুরু করে স্থানীয় বাসন্তী মন্দিরে। থানায় অভিযোগও জানানো হয়।                                                                                                  

ঘটনার খবর পেয়েই রাতে গ্রামে আসেন বিডিও ও পটাশপুর থানার পুলিশকর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত গ্রাম কমিটির ৮ সদস্যকে। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। গ্রামবাসীদের দাবি, এর আগেও এরকম ফতোয়া জারি করেছে গ্রাম কমিটি।

 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ভিটা-মাটি ছাড়া করব, কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই, এই আইনে কোন ফাঁক-ফোকর রাখা হল না: শুভেন্দু অধিকারী
ভিটা-মাটি ছাড়া করব, কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই, এই আইনে কোন ফাঁক-ফোকর রাখা হল না: শুভেন্দু অধিকারী
West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
TMC Councilor: সকালে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, বিকেলেই জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন TMC কাউন্সিলর
সকালে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, বিকেলেই জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন TMC কাউন্সিলর
TMC News: 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR , কুণাল, দোলা, বৈশ্বানরকে নোটিস
TMC News: 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR , কুণাল, দোলা, বৈশ্বানরকে নোটিস

ভিডিও

Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Shankar Ghosh: 'সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারও নেই'। বললন শঙ্কর ঘোষ | ABP Ananda LIVE
TMC Inner Clash: আলোচনায় অংশ নেবে কে? 'ঋতব্রত' বনাম 'কালীঘাট' তৃণমূল | ABP Ananda Live
Suvendu Adhikari: 'যা করার করব, ধরে রাখুন, এটাই ওর শেষ বক্তব্য', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর |ABP Ananda
Knee Health : বয়স হলে হাঁটু-বদল নয় ! সময় থাকতে হাঁটু বাঁচান, মোক্ষম উপায় বলছেন চিকিৎসক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget