এক্সপ্লোর

Patashpur News: জল নামলেও সঙ্কট কাটেনি, পটাশপুরে সঙ্কটে মাদুর শিল্প

East Midnapore Patashpur News: চলতি বছরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় বিঘার পর বিঘা চাষ জমি। ক্ষতিগ্রস্ত হয় যে গাছ থেকে মাদুর কাঠি হয়, তার চাষও। 

ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর:  জল নামলেও যন্ত্রণা কমেনি।  টানা ২ মাস জলের তলায় ছিল বিস্তীর্ণ এলাকা। জল নামলেও সঙ্কট কাটেনি মাদুর-শিল্পীদের। নদী বাঁধ ভেঙে প্লাবনের জেরে একদিকে যেমন ক্ষতি হয়েছে বসত-বাড়ির, অন্যদিকে মিলছে না মাদুর বোনার কাঠি। যার জেরে চরম অর্থকষ্টে ভুগছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মাদুর-শিল্পীরা। 

পটাশপুরের গোকুলপুর, বিশ্বনাথপুর, খটিগেড়িয়া, কনকপুর, আদাবেড়িয়া-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা মাদুর শিল্পের উপর নির্ভরশীল। চলতি বছরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় বিঘার পর বিঘা চাষ জমি। ক্ষতিগ্রস্ত হয় যে গাছ থেকে মাদুর কাঠি হয়, তার চাষও। 

আরও পড়ুন :

'ভাই-দাদা থেকে জেঠু-কাকু হয়েছি' হোমম্যাচে নেমেও প্রস্তুতিতে ফাঁক রাখছেন না দেবাশিস কুমার

মাদুর শিল্পীদের দাবি, এর ফলে মিলছে না পর্যাপ্ত মাদুর কাঠি। মাদুর শিল্পকে বাঁচিয়ে রাখতে কাঁচামাল কিনতে হচ্ছে চড়া দামে। নদী বাঁধ ভেঙে প্লাবনের জেরে মাদুর শিল্পের ক্ষতি নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী জানালেন, বন্যার কবলে পড়ে মাদুর শিল্পীরা এখন অসহায়। কিন্তু তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে না। বাংলার সরকার নিজেদের স্বার্থ চরিতার্থের চেষ্টা করছে। 

পটাশপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। সরকারি প্রকল্পের মাধ্যমে মাদুর শিল্পীরা ঋণ পাবেন। 

দীর্ঘদিন জলমগ্ন থাকার ফলে পটাশপুরে ভেঙে পড়েছে পরিকাঠামো। ভেঙে গিয়েছে রাস্তাঘাট, কালভার্ট। জল নেমে যাওয়ার পরেও সমস্যা মেটেনি। উল্টে বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা। ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ক্ষতিগ্রস্ত বেশকিছু বাড়িও।  খানাখন্দে ভরা রাস্তাঘাট ভেঙে গিয়েছে কালভার্ট। চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। ঠিক নেই মাথা গোঁজার ঠাঁইটুকুও। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এসব নিয়ে চরম সমস্যায় পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দারা। প্রশাসনের সাহায্যের দাবি করছেন এলাকাবাসী।  দ্রুত পরিকাঠামো উন্নয়নের বিষয়ে প্রশাসন নজরে দিক, দাবি এলাকার বাসিন্দাদের । 



 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget