এক্সপ্লোর

Patna Hospital Incident: পাটনার হাসপাতালে হাড়হিম করা হত্যাকাণ্ড, নিউটাউন থেকে আটক ৪ সন্দেহভাজন

Patna Case: দুই পক্ষে রেষারেষিতে খতম কয়েদি চন্দন মিশ্র, অনুমান পুলিশের। তৌসিফ বাদশা গ্যাংকে খুনের সুপারি দিয়েছিল চন্দন মিশ্রর রাইভাল শেরু গ্যাং, খবর পুলিশ সূত্রে।

সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ : পাটনার হাসপাতালে হাড়হিম হত্যাকাণ্ড। বাংলা থেকে আটক সন্দেহভাজনরা। নিউটাউন থেকে ৪ জনকে আটক করেছে বিহার পুলিশের এসটিএফ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অভিযানে বিহার পুলিশের এসটিএফ- এর সঙ্গে রয়েছে বেঙ্গল পুলিশের এসটিএফও। আটক হওয়া ৪ জনের সঙ্গে বিহার থেকে ফোনে কথা বলেছিল খুনিরা, খবর পুলিশ সূত্রে। দুটো ফ্ল্যাট থেকে এই ৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে অনেক নথি। এইসব নথি খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের মোবাইল ফোন। নিউটাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসনের ২টো ফ্ল্যাট থেকে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে। বেঙ্গল এসটিএফ- এর অফিসে আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে বিহার পুলিশের দল। 

হাসপাতালের ভিতর আইসিইউতে ঢুকে কয়েদিকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। হাড়হিম করা এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই ঘটনার তদন্তে বিহার পুলিশ একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে পাঠায় বাংলায়। এই দলে রয়েছেন পাটনা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও। গতকাল অর্থাৎ শুক্রবার এই দল বাংলায় আসে। কলকাতার নিউটাউন থেকে ৪ জনকে আটক করেছে বিহার পুলিশের টিম। অন্যদিকে পুরুলিয়ার জেলে বন্দি থাকা শেরু সিং নামের এক কুখ্যাত গ্যাংস্টারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। কারণ এই ব্যক্তিই পাটনার হাসপাতালের ঘটনার মাস্টারমাইন্ড বলে অনুমান পুলিশের। পুরুলিয়ার জেলে বসেই পাটনার হাসপাতালের ওই হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে চায় পুলিশ। এছাড়াও বেঙ্গল পুলিশের সঙ্গে মিলিত হয়ে বিহার পুলিশের দল নিউটাউন এবং সল্টলেকের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীদের অনুমান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের আরও সঙ্গীরা লুকিয়ে থাকতে পারে। 

বৃহস্পতিবার দুপুর পাটনার পারস হাসপাতালে ঘটেছে একটি সাংঘাতিক ঘটনা। প্যারোলে থাকা কয়েদি চন্দন মিশ্রকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। সেখানেই আইসিইউ- তে তার উপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে ৫ দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তাদের মধ্যে একদম প্রথমেই ছিল তৌসিফ বাদশা নামের একজন, যে এই অপারেশনের মূল পাণ্ডা ছিল বলে পুলিশের অনুমান। এই ঘটনার তদন্তে নেমে বিহার পুলিশ সন্ধান পায় যে সন্দেহভাজনরা বাংলায় লুকিয়ে রয়েছে। সেই সূত্রেই গতকাল বাংলায় আসে বিহার পুলিশের দল। এরপর বেঙ্গল পুলিশের এসটিএফ- এর সহায়তায় নিউটাউনের আবাসন থেকে ৪ সন্দেহভাজনকে আটক করে তারা। 

সেরা শিরোনাম

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget