এক্সপ্লোর

Phalaharini Kali Puja 2024: আজ ফলহারিণী কালীপুজো, দক্ষিণেশ্বরে সন্ধে থেকেই চলছে অনুষ্ঠান..

Dakhineswar Phalaharini Kali Puja 2024: আজ ফলহারিণী কালীপুজো উপলক্ষে আলোর রোশনাই গোটা দক্ষিণেশ্বরে..

কলকাতা: আজ ফলহারিণী কালীপুজো (Phalaharini Kali Puja 2024 )। দক্ষিণেশ্বরে সন্ধে থেকেই চলছে অনুষ্ঠান। সন্ধেয় আরতির পর রাতে হবে বিশেষ পুজো। আলোর মালায় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর (Dakhineswar Temple)।

ফলহারিণী কালীপুজো কেন দেওয়া হয় ?

মূলত জৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো দেওয়া হয়। শাস্ত্র মতে, বিশেষ এই দিনে বিশেষ তন্ত্র ক্রিয়া সম্পন্ন করা হয় এবং এর মাধ্যমে মোক্ষলাভ করা যায় বলেই দাবি করা হয়। অশান্তি, মহামারী-সহ যেকোনও বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে এই দিন মা কালীকে ফল অর্পণ করা হয়। জৈষ্ঠ মাসেই আম, জাম, কাঠালে ভরে ওঠে বাংলার গাছ। এই নানা ফল দিয়েই  অমাবস্যায় ফলহারিণী কালী পুজো দেওয়া হয়।

ফলহারিণী কালীপুজো কখন হয় ?

চলতি বছরে জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে। অমাবস্যা তিথি থাকবে আগামীকাল ৬ জুন বিকেল ৫টা ৫৩ মিনিট অবধি। মা কালীর পুজো সন্ধ্যায় হয় বলে, ফলহারিণী কালী পুজো চলবে আজ রাতে।

ফলহারিণী কালীপুজোর তাৎপর্য রয়েছে শ্রী রামকৃষ্ণের জীবনধারাতেই

বাঙালি জীবনে ফলহারিণী কালীপুজোর তাৎপর্য রয়েছে শ্রী রামকৃষ্ণের জীবনধারাতেই। মানুষের কল্যাণের জন্য শ্রী রামকৃষ্ণ এই দিনেই স্ত্রী সারদা দেবীকে পুজো দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিন, স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজ রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী বলেই পরিচিত।

আরও পড়ুন, ভোট মিটতেই চাপড়ায় 'খুন' TMC কর্মী..

শ্রী রামকৃষ্ণ , সারদা দেবীকে এইভাবে পুজো করলেও, বিশেষ এই দিনটিতে হিন্দু ধর্মের মানুষরা মরশুমী ফল দিয়েই মা কালীর পুজো দেন। মূলত ফলহারিণী কালীপুজো করলে আমাদের প্রত্যেকের শিক্ষা, কর্ম এবং আর্থিক ক্ষেত্রেও উন্নতিও সাধন হয়। এই পুজো করলে সম্পর্কের মাঝে আসা বাধা-বিপত্তিও দূর হয়।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget