এক্সপ্লোর

Fraud Case: শপিং মল, রেল স্টেশনের চার্জিং পয়েন্টে চার্জ দিচ্ছেন? সর্বস্বান্ত হতে পারেন আপনি

বাইরে বেরিয়ে মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে গেলে কী করেন? শপিং মল, কিম্বা রেল স্টেশনের চার্জিং পয়েন্টে চার্জ দিয়ে নেন? খুব সাবধান, সেখানেও জাল বিছিয়েছে প্রতারকরা!

ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: সাইবার প্রতারণার (Cyber Crime) নতুন কৌশল। টার্গেট শপিং মল (Shopping Mall) রেলস্টেশনের চার্জিং স্টেশনে চার্জে বসানো স্মার্টফোন (Smart Phone)। পুলিশ সূত্রে খবর, চার্জিং মেশিনে চিপ লাগিয়ে ফোনের তথ্য হাতিয়ে প্রতারণা জাল বুনেছে প্রতারকরা। লালবাজারের (Laalbazar) সাইবার ক্রাইম (Cyber Crime) এবং রাজ্য পুলিশের বিভিন্ন থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এই সংক্রান্ত একাধিক অভিযোগ।

শপিং মল, কিম্বা রেল স্টেশনের চার্জিং পয়েন্টে চার্জ দিচ্ছেন? বাইরে বেরিয়ে মোবাইল ফোনের চার্জ (Mobile Charge) ফুরিয়ে গেলে কী করেন? শপিং মল, কিম্বা রেল স্টেশনের চার্জিং পয়েন্টে চার্জ দিয়ে নেন? খুব সাবধান, সেখানেও জাল বিছিয়েছে প্রতারকরা! সাইবার প্রতারণার নতুন কৌশল। টার্গেট চার্জিং স্টেশনে চার্জে বসানো স্মার্টফোন। যার ফলে, কোনও লিঙ্কে ক্লিক না করলেও কারও সঙ্গে ওটিপি (OTP) শেয়ার না করলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থেকে উধাও হতে পারে টাকা।

পুলিশ সূত্রে খবর, বিভিন্ন শপিং মল ও রেলস্টেশনে যে পাবলিক চার্জিং স্টেশন থাকে সেখানে যন্ত্রের মধ্যে চিপ লাগিয়ে দিচ্ছে প্রতারকরা। তার সাহায্যে চার্জে বসানো স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে সমস্ত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। এভাবে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি ফোনের গ্যালারির ছবি বিকৃত করে ও অশ্লীল ছবি ঢুকিয়ে দিয়ে ব্ল্যাকমেল করছে প্রতারকরা। ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম ও রাজ্য পুলিশের বিভিন্ন থানায় এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে।

এই কৌশল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের: পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণার (Cyber Crime) নতুন এই কৌশল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের । লালবাজার (Laalbazar) সূত্রে খবর, ইতিমধ্যেই কত মানুষ প্রতারিত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোন চক্র রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ ।

ব্যারাকপুরে ব্যাঙ্ক প্রতারণা: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে ফের প্রতারণার শিকার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এক মহিলা । বিধাননগর সাইবার ক্রাইম (Bidhannagar Cyber Crime brunch) থানার হাতে গ্রেফতার প্রতারণা চক্রের মূল পাণ্ডাসহ তিনজন । উদ্ধার ২০০টি কম্পিউটার, ৪০টি মোবাইল ফোন, ডেবিট কার্ড, সহ অসংখ্য নথি। ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

আরও পড়ুন: Murshidabad News: সাংগঠনিক জেলার কমিটি নিয়ে ক্ষোভ, জঙ্গিপুরেও প্রকাশ্যে তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget