এক্সপ্লোর

Pingla Rape Case: ধর্ষণের চেষ্টায় গ্রেফতার, ফোনে হুমকি নির্যাতিতার পরিবারকে, অভিযুক্ত তৃণমূল নেতা

Pingla News: থানায় যাওয়ায় হুমকি দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পিংলার নির্যাতিতার পরিবারের লোকজন।

বিশ্বজিৎ দাস, অলোক সাঁতরা, পিংলা: পিংলায় (Pingla News) বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টার (Attempt to Rape) ঘটনায় ফের হুমকির (Murder Threat) অভিযোগ সামনে এল। অভিযুক্ত তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডল। অভিযোগ পেয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকেই লাগাতার হুমকি আসছে বলে অভিযোগ নির্যাতনের শিকার মহিলার মায়ের। তিনি জানিয়েছেন, তাঁর ছেলেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। ওই পরিবারকে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেে তৃণমূল। তাদের দাবি, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আইন আইনের পথে চলবে।

বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

থানায় যাওয়ায় হুমকি দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পিংলার নির্যাতিতার পরিবারের লোকজন। নির্যাতিতার মা বলেন, "পঞ্চায়েত সদস্য গ্রেফতার হওয়ার পরই ছেলের কাছে হুমকি ফোন আসছে। বলছে, মিথ্যে ভাবে পঞ্চায়েত সদস্যকে ফাসিয়েছো। গ্রামে ফিরে আসতে হবে।" এ নিয়ে বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, "যারা যারা ওদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কোর্টে যাব। মহিলা কমিশনে জানাব।"

আরও পড়ুন: Pingla Rape: পিংলায় বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ।Bangla News

হাঁসখালির ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য, সেই সময় সামনে আসে পিংলার ঘটনা। হেনস্থার শিকার ওই মহিলার মা জানান, বাসন্তী পুজো উপলক্ষ্যে দিদির বাড়িতে গিয়েছিলেন তাঁর ছোট মেয়ে। রাতে পুকুরে বাসন ধোওয়ার সময় আলো ধরে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডল বিশেষ ভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে যান। নির্যাতিতার মা জানান, একটি মাঠে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। বাধা দেওয়ায় করা হয় মারধরও। নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনও রকমে পালাতে সক্ষম হন ওই মহিলা।  

লাগাতার ফোনে হুমকি দেওয়ার অভিযোগ

অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য হওয়ায় পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে দাবি করে ওই পরিবার। সেই সময়ই তৃণমূলের তরফে চাপ আসছিল বলে দাবি করে তারা। বিজেপি দাবি করে, তৃণমূলের একাংশ বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য লাগাতার চাপ এবং হুমকি দিচ্ছে ওই পরিবারকে। যদিও অভিযোগ প্রমাণ হলে দল কোনও ভাবেই বরদাস্ত করবে  বলে পাল্টা জানায় তৃণমূল। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ফের হুমকি অভিযোগ করলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget