এক্সপ্লোর

Pirzada Comment : শুধু আমরা একবার বলব, ঘণ্টায় ঘণ্টায় রাস্তাঘাট অবরোধ করে দেব, হুঙ্কার ফুরফুরার পিরজাদা নাজমুস শাহদত সিদ্দিকির

Nawsad Siddique : নৌশাদদের গ্রেফতারির প্রতিবাদে কাল মেগা ‍র‍্যালির ডাক আইএসএফের। যদিও নিরাপত্তার কারণ দেখিয়ে মিছিলে 'না' পুলিশের।

রুমা পাল, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)-সহ ISF-এর বাকি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বুধবার পথে নামার কথা ছিল নাগরিক মঞ্চের। তাদের সমর্থন জানিয়ে পথে নামবে নৌশাদের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও। যদিও নৌশাদদের গ্রেফতারির প্রতিবাদে কাল আইএসএফের মিছিলে 'না' পুলিশের (Police) । 

মিছিলে 'না'

নিরাপত্তার কারণ দেখিয়ে অনুমতি দিল না পুলিশ (Police)। অনুমতি না মিললেও নৌশাদদের গ্রেফতারির প্রতিবাদে কাল মেগা ‍র‍্যালির ডাক আইএসএফের (ISF)। ধর্মতলায় পুলিশি নির্যাতনের অভিযোগে জেলায় জেলায় বাম-আইএসএফের মিছিলও হয়। ডায়মন্ড হারবার, দেগঙ্গায় আইএসএফের সঙ্গে পথে নামে বামেরাও। এর মাঝেই লালবাজারে পুলিশ হেফাজতে থাকা ধৃত বিধায়কের সঙ্গে দেখা করতে গিয়ে, ফের রাজ্য সরকারকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন ফুরফুরা শরিফের পিরজাদাদের একাংশ। পাশাপাশি রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তাঁরা।

রাজ্য অবরোধ! হুঁশিয়ারি

ফুরফুরা শরিফের পিরজাদা নাজমুস শাহদত সিদ্দিকি বলেছেন, 'কোটি কোটি মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আমরা এখনও শান্তি বজায় রাখতে বলেছি। শুধু আমরা একবার বলব, ঘণ্টায় ঘণ্টায় রাস্তাঘাট অবরোধ করে দেব।' অপর পিরজাদা কাশেম সিদ্দিকি বলেছেন, 'নৌশাদকে যখন গ্রেফতার করেছে, ফুরফুরা শরিফের পিরজাদারা এত সহজে ছাড়বে না।' পাশাপাশি তাঁর সংযোজন, 'একটা বিধায়ককে ধরেছে, আগে অনেক আন্দোলন হয়েছে, এইভাবে কোনও বিধায়ককে গ্রেফতার করা হয়নি। পুলিশ বিনা ইউনিফর্মে, আরাবুলের কিছু টিম, বিনা ইউনিফর্মে ধর্মতলার বুকে লাঠি চালিয়েছে এবং তাদেরকে মারধর করেছে। আমাদের কাছে মেসেজ এসেছে, ১৮ জনকে ও নৌশাদকে এমএলএ-কে রাত দেড়টা-দুটোর সময় মারধর করা হয়েছে।'

উত্তপ্ত ভাঙড়

শনিবার দলের প্রতিষ্ঠা দিবসে, ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ISF। যার আঁচ এসে পড়েছিল কলকাতার ধর্মতলায় (Esplanade)। ISF-এর অবরোধ তুলতে গিয়ে লাঠি চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অগ্নিগর্ভ হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। ওই ঘটনায় বিধায়ক নৌশাদ-সহ এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ISF বিধায়কের সঙ্গে দেখা করতে লালবাজারে গিয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। যদিও নৌশাদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তিনি।

২১-এর বিধানসভা ভোটে জিতে বিজেপি-তৃণমূল ছাড়া, একমাত্র বিধায়ক রয়েছে ISF-এর। কিন্তু তাঁকেও পুলিশ গ্রেফতার করায়, শাসকদলকে নিশানা করেছে বিজেপিও। পাল্টা ISF, CPM, BJP-কে একযোগে আক্রমণ তৃণমূলের।

আরও পড়ুন- আইএসএফ সংঘর্ষের ঘটনায় আরও ২ আইএসএফ কর্মী গ্রেফতার

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget