এক্সপ্লোর

PM Modi : দিল্লির CR পার্কের দুর্গাপুজোয় আরতি প্রধানমন্ত্রী মোদির

PM Modi IN Delhi Durga Puja : আজ মহা অষ্টমী, দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি:  দিল্লিতে দুর্গাপুজোয় আরতি প্রধানমন্ত্রীর। আজ মহাঅষ্টমীর সন্ধ্যায় দিল্লির CR পার্কের কালীবাড়িতে নিজ হাতে প্রদীপ দেখিয়ে আরতি করলেন প্রধানমন্ত্রী মোদি। দিল্লির চিত্তরঞ্জন পার্কের কালীবাড়িতে আলোর রোশনাই। আরতি শেষ হতেই, প্রধানমন্ত্রীর কপালে তিলক পরিয়ে দিলেন পুরোহিত মশাই। পাশাপাশি দিল্লির CR পার্কের দুর্গাপুজোতেও অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি। বাজল ঢাক, উলুধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিলেন মহিলারা। মা দুর্গার সামনে করজোড়ে প্রণাম করলেন তিনি। প্রধানমন্ত্রীর হাতে ধাগা পরালেন পুরোহিত। 

আরও পড়ুন, হাতে নিলেন শালপাতা, মহাঅষ্টমীতে সকলের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন অভিষেক !

প্রাণের উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অষ্টমীতে দিল্লির চিত্তরঞ্জন পার্কের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরে যান তিনি। মেতে ওঠেন মাতৃবন্দনায়, দেবী দুর্গার আরতি করেন প্রধানমন্ত্রী। দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান। সোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীর যোগের জন্য পরিচিত চিত্তরঞ্জন পার্ক। উৎসবের উদযাপনে সমাজে ঐক্য ও সাংস্কৃতিক চেতনা প্রতিফলিত হয়। এদিন নরেন্দ্র মোদি এক্সহ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি। সঙ্গে লিখেছেন, আজ মহাঅষ্টমীর পুণ্যদিনে , আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। ..সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করছি।'

কালীবাড়ি মন্দিরে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। এদিন GK-2-এর পুজো মণ্ডপেও যান তিনি। ঢাকের তালে ধুনুচি নাচ করেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, মায়ের এই স্বরূপ মন ছুঁয়ে যায়। মা শক্তিস্বরূপা রূপে প্রকাশিত, যা আপনার মধ্যে অদম্য শক্তির সঞ্চার করে। মাত্র কিছুক্ষণের জন্য মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আপনার মধ্যে সব ভয় কেটে গেছে, আর আপনি শক্তিমান হয়ে গেলেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও দুর্গাপুজোয় অংশ নেন। পটনার ঠাকুরবাড়ি রোডের দুর্গা পুজো সমিতির মণ্ডপে যান তিনি। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget