এক্সপ্লোর

PM Modi: কৃষ্ণনগরের সভার পরই সুকান্ত-শুভেন্দুর সঙ্গে আলাদা বৈঠক, কী বার্তা প্রধানমন্ত্রীর ?

Amit Shah: এর আগে কলকাতায় এসে লোকসভা ভোটে বাংলায় ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছিলেন অমিত শাহ...

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণনগর : সামনে লোকসভা ভোট । যদিও লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, তার আগে গত মাসেই লোকসভা ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী করে রেখেছেন নরেন্দ্র মোদি। NDA কতগুলো আসন পাবে ? বিজেপি এককভাবে কতগুলো আসন পাবে ? তা আগাম বলে দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'দেশের মেজাজ, NDA-কে ৪০০ পার করিয়েই ছাড়বে। কিন্তু শুধু ভারতীয় জনতা পার্টিকে ৩৭০ আসন দেবে। BJP-কে ৩৭০ আসন আর NDA-কে ৪০০ পার।' এ তো গোটা দেশ নিয়ে তাঁর দাবি। কিন্তু, বঙ্গে কি ফল ভাল করতে পারবে বিজেপি ? গতবারের আসন বাড়াতে পারবে ? নাকি স্বপ্নভঙ্গ করবে তৃণমূলের 'বিজয়রথ' ? এহেন নানা জল্পনার মধ্যেই গত বছ ডিসেম্বর মাসে কলকাতায় এসে লোকসভা ভোটে বাংলায় ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। সেই লক্ষ্যমাত্রা এবার বাড়িয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। এরাজ্য থেকে ১০০ শতাংশ আসনেই জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, '৪২টি আসনের ৪২টিতেই পদ্ম ফোটাতে হবে।' আর এটা যে তাঁর কথার কথা ছিল না, তার প্রমাণ সভা পরবর্তী বৈঠক। অন্তত তেমনটাই বলছে রাজনৈতিক মহল।কৃষ্ণনগরের সভার পরই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে প্রায় ১৬ মিনিট বৈঠক করলেন তিনি। 

সূত্রের খবর বৈঠকে প্রধানমন্ত্রীকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে। ২৫ থেকে ৩০টি থানা এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। সমাজ বিরোধীরা নেতা হয়ে এই আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। ভোট পরবর্তী হিংসা ও পঞ্চায়েত ভোট হিংসার পর মানুষ আরও আতঙ্কে ভুগছে। লোকসভা ভোটের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের আইপিএস, আইএএস-দের একাংশকে নিয়ে নালিশ জানান সুকান্ত। 'এক শ্রেণির আইএএস, আইপিএস অফিসার শাসকদলের পার্টি ক্যাডার হিসেবে কাজ করছেন। যার ফলে রাজ্যে প্রশাসনিক নিরপেক্ষতা শূন্য হয়ে গেছে।' এমনই অভিযোগ করে এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে আর্জি জানান রাজ্য বিজেপির সভাপতি।

সূত্রের খবর, সুকান্ত-শুভেন্দুর সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপিকে নিয়ে সন্তোষপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'দলের ঐক্যবদ্ধ চেহারা দেখে আমার ভাল লাগছে। ঐক্যবদ্ধ ভাবে লড়তে পারলে লোকসভায় প্রত্যাশার থেকেও ভাল ফল হবে।' দলের রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকে বলেন প্রধানমন্ত্রী। এমনই খবর সূত্রের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget