এক্সপ্লোর

PM Modi Metro Inauguration: 'বাংলার উন্নয়নে গতি এল, কলকাতার পরিবহণ এবার সত্যিই আধুনিক হচ্ছে', মেট্রোর ৩ সম্প্রসারিত লাইনের উদ্বোধনের পর মন্তব্য মোদির

Narendra Modi on Kolkata Metro Inauguration: শহরে এসে মেট্রোর ৩টি নতুন অংশের যাত্রা শুরু করে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

কলকাতা: মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো পথে গঙ্গার নীচ দিয়ে সহজেই এবার হাওড়া-শিয়ালদা। হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দর, সেক্টর ফাইভেও।          

শহরে এসে মেট্রোর ৩টি নতুন অংশের যাত্রা শুরু করে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন দমদমে প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, 'আজ ফের পশ্চিমবঙ্গের উন্নয়নে গতি দেওয়ার সুযোগ এল। কলকাতার গণ পরিবহণ প্রকৃতপক্ষেই আধুনিক হচ্ছে।  আজ ৬ লেনের কোনা এক্সপ্রেসওয়ের সূচনাও হয়েছে। কলকাতার মতো শহর আমাদের ইতিহাসের সমৃদ্ধ পরিচয়। ভারত এখন বিশ্বের তৃতীয় মেট্রো নেটওয়ার্ক'।                   

মোদির কথায়, 'আজকের ভারতে শহরগুলোর উন্নয়ন হচ্ছে। ভারতের শহরে গ্রিন এনার্জির ব্যবহার বাড়ছে। মেট্রোর সুবিধা বাড়ছে, মেট্রোর নেটওয়ার্ক বাড়ছে। দেশে মেট্রোর রুট ১ হাজার কিলোমিটারেরও বেশি।  কলকাতার মেট্রো নেটওয়ার্কে নতুন লাইন যুক্ত হচ্ছে। প্রকল্পগুলিতে কলকাতার মানুষের যোগাযোগে সুবিধা হবে। এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেওয়া হচ্ছে। কলকাতা ও শিয়ালদা দেশের ব্যস্ততম স্টেশনগুলির অন্যতম। আজ থেকে কলকাতা বিমানবন্দরও মেট্রোর সঙ্গে জুড়ে গেল। আজ পশ্চিমবঙ্গে রেলে ১০০% বিদ্যুতায়ন হয়েছে। এই রাজ্য থেকে ২ অমৃত ভারত ট্রেন চলছে। ৬ লেনের কোনা এক্সপ্রেসওয়ে হলে বন্দরের সঙ্গে যোগাযোগ বাড়বে'।  

প্রধানমন্ত্রী এও বলেন, '২০১৪ সালের আগে মাত্র ২৫০ কিলোমিটার মেট্রো রুট ছিল, এখন ১০০০ কিলোমিটারেরও বেশি মেট্রো রুট হয়েছে। বাংলার উন্নয়নে গতি এল, বাংলার উন্নয়নে সবরকম সাহায্য করছে কেন্দ্র। পুরুলিয়া-হাওড়ার মাঝে মেমো ট্রেনের দাবি ছিল, এই দাবি পূরণ করেছে কেন্দ্রীয় সরকার'।                        

এদিন মেট্রোপথে জুড়ে গেল হাওড়া-এসপ্ল্যানেড-শিয়ালদা। শিয়ালদা থেকে ধর্মতলা এবার মাত্র ৩ মিনিট দূরে। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যুক্ত হল বেলেঘাটা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিলই। এবা তা চলবে বেলেঘাটা পর্যন্ত। ফলে নিউ গড়িয়া থেকে সোজা যাওয়া যাবে সেক্টর ফাইভ। ইয়োলো লাইনে বিমানবন্দরের হাত ধরল নোয়াপাড়া। ফলে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে, সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে।                                 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget