এক্সপ্লোর

PM Modi: 'বড়মার আশীর্বাদ গুরুত্বপূর্ণ ছিল', মতুয়া সভায় ভাষণের আগে স্মৃতিতে ডুব মোদির

PM Narendra Modi: ট্যুইটে তিনি লিখেছেন, "আমার ২০১৯-এর ফেব্রুয়ারীতে ঠাকুরনগর যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই সফর আমি কখনোই ভুলতে পারিনা।"

কলকাতা: বুধবার বিকেল সাড়ে ৪টায় মতুয়া (Matua) সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।  ঠাকুরনগর, চাঁদপাড়া, গাইঘাটায় জায়ান্ট স্ক্রিনে সভার সম্প্রচার করা হবে বলে জানান হয়েছে। এদিকে, এই সভার আগে ট্যুইটারে ঠাকুরনগরের পুরোনো ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। 

ট্যুইটে তিনি লিখেছেন, "আমার ২০১৯-এর ফেব্রুয়ারীতে ঠাকুরনগর যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এই সফর আমি কখনোই ভুলতে পারিনা। বড়মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদ পাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া ধর্মের মহামেলা হবে। আর সেই মেলায় যোগ দেবেন  প্রধানমন্ত্রী।

করোনার কারণে ২০২০-তে বন্ধ ছিল বারুণী মেলা। গতবছর ছোট করে হয় মেলার আয়োজন। এবারের মেলা শুরু হবে মঙ্গলবার। এবার আসতে পারেন অন্তত ৪০ লক্ষ ভক্ত। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঠাকুরনগরে আসতে পারেন, তার জন্য উদ্যোগ নিয়েছে মতুয়া ঠাকুরবাড়ির দুই যুযুধান শিবির। বারুণী মেলার জন্য এবারই প্রথম আন্দামান থেকে আসছে জাহাজ। আসবেন ৩ হাজার মতুয়া ভক্ত। মতুয়াদের জন্য এই ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তরাখণ্ডের কাঠগোদাম, অসমের বঙ্গাইগাঁও, উত্তরবঙ্গ থেকে আসছে স্পেশাল ট্রেন।        

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ঠাকুরনগরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরের কথা টুইটে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এও বলেন, আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।

 

 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget