এক্সপ্লোর

PMAY Scam: বাদুড়িয়ায় দাপুটে TMC নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার, 'আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন..' !

Baduria TMC Leader PMAY Scam: বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ !

উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার। পঞ্চায়েত ভোটের টিকিট থেকে শুরু করে, আবাসের ঘর পাইয়ে দেওয়া, টোল ট্যাক্সের নামে তোলাবাজির অভিযোগ! অভিযোগ, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ভোটের টিকিট বা আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন কর্মীদের কাছ থেকেই। বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তোলা হয়েছে। পোস্টার নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত শাসক-নেতা। 

যেকোনও ধরণের বিজ্ঞাপন দিতেই টানানো হয় পোস্টার। তা সে সিনেমা হোক কিংবা ভোটের প্রচার। অতীতে কিছু অপরাধমূলক ইস্যুতেও পোস্টার দেখা গিয়েছে। কখন মুক্তিপণের দাবি জানিয়েও গাছের উপর পোস্টার বসানো হয়েছে অতীতে। তবে ইদানিংকালে, রাজনৈতিক ব্যাক্তিদের শায়েস্তা করতেও পোস্টারের ব্যবহার করা হচ্ছে। কখনও ভোটের পর বিধায়কের দেখা না মিললে, সেই পোস্টারে লেখা হচ্ছে নিখোঁজ বিধায়ক। তবে এবার তোলাবাজির অভিযোগে বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার !

সম্প্রতি বসিরহাট উত্তর বিধানসভার TMC বিধায়কের নামেও পড়েছিল নিখোঁজের পোস্টার ! এখানেই শেষ নয়, রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের ঠিক আগেই তৃণমূল নেত্রী তথা মন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তুলে পড়েছিল পোস্টার। 'খাদ্য প্রতিমন্ত্রীর এত জায়গা জমি হল কীভাবে?'-সহ একাধিক প্রশ্নের মুখে রাখা হয়েছিল জ্যোৎস্না মাণ্ডিকে। তালডাংরা বিধানসভা এলাকায় 'সাধারণ জনগণ'এর নামে সাদা কাগজের উপর হাতে লেখা পোষ্টার ওই পোষ্টার ঘিরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল।

ওই পোষ্টারগুলিতে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। যার মধ্যে 'খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির এত জায়গা জমি হল কীভাবে?' থেকে শুরু করে তাঁর 'শোরুমগুলো কীভাবে হল ?', 'জঙ্গল মহলের আদিবাসীদের রেশনের কাটমানির টাকা কোথায় গেল ?', 'তালবেড়িয়ায় কোটি কোটি টাকার রিসর্ট হল কীভাবে' বলেই প্রশ্ন তোলা হয়েছে। যদিও রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার দিল বিষয়টি স্পষ্ট ছিল না কারও কাছেই।

আরও পড়ুন, দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও, কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি..দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
West Bengal News Live Updates: 'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
'অর্ণব' যেতে না যেতেই এবার 'মুরাসু', বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়, আছড়ে পড়তে পারে উপকূলে
Weather Update: অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?
অর্ণবের পর মুরাসু, ফের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে, কবে-কোথায় আছড়ে পড়তে পারে?

ভিডিও

Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর দুর্নীতি নিয়ে ইন্দ্রনীলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি, কী বললেন রাহুল?
Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget