এক্সপ্লোর

Air Pollution: দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও, কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ ?

Doctor On Kolkata Air Pollution: শীতের শুরুতে পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে দূষণ, কী বার্তা দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ ?

কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনায় আটকাচ্ছে হিমেল হাওয়া। শীতের শুরুতে পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে দূষণ। দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও। হাওড়ার শিল্পাঞ্চল ঘুসুড়িতে দূষণের মাত্রা ৩১৫। এনিয়ে এবিপি আনন্দকে কী বার্তা দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ ? চলুন জেনে নেওয়া যাক।

দূষণের জেরে নাজেহাল রাজ্যবাসী

শহুরে ঘিঞ্জি এলাকা তো আছেই, কলকাতার অপেক্ষাকৃত সবুজ অঞ্চলেও গত কয়েকদিনে দূষণের মাত্রা বাড়ছে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্য অনুযায়ী, কলকাতায় সবুজে মোড়া বোটানিক্যাল গার্ডেনে দূষণের মাত্রা ২৬২ AQI .দুর্গাপুর-আসানসোলে দুষণের মাত্রা যথাক্রমে ২৭৯ ও ২৭১ AQI দিল্লির বেশিরভাগ এলাকায় দূষণের মাত্রা ৪০০ পার। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দূষণের মাত্রা ১৬৬। কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে দূষণের মাত্রা ১৩২ AQI শীতের শুরুতে দূষণের জেরে নাজেহাল রাজ্যবাসী, ঘরে ঘরে জ্বর-শ্বাসকষ্টের উপসর্গ।

কী বার্তা দিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ ?

দূষণের হাত থেকে বাচ্চাদের সুস্থ রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, মত শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের। এদিন তিনি বলেছেন, বাচ্চারা বড়দের থেকে ফুসফুসে বেশি পরিমাণ এয়ার নেয়। তার ফলে যেটা হয়, ওদের ক্ষতিটাও বেশি হয়। কারণ সেটা Devoloping Lungs । এক্ষেত্রে যখন এমন দূষণ হয়, তখন ড্যামেজটা খুবই বেশিই হবে। এর থেকে নানা ধরণের রোগে আক্রান্ত হতে পারে। ভবিষ্যতেও ওদের ফুসফুসের গ্রোথটা কমে যেতে পারে। ফলে তাঁদের ফুসফুসের রোগ হয়ে, আলটিমেট কিছুও হতে পারে। সুতরাং বাচ্চাদের জন্যই আমাদের বেশি চিন্তা।

আরও পড়ুন, হাওড়া ঢুকতেই কাটিহার এক্সপ্রেসে চাঞ্চল্য, চাদর সরাতেই যাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার !

এয়ার কোয়ালিটি ইনডেক্স কত থাকলে বাতাসের মান খুব ভাল বলে ধরে নেওয়া হয় ?

বিশেষজ্ঞরা বলছেন, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI শূন্য থেকে ৫০ হলে, সেখানকার বাতাসের মান খুব ভাল। AQI ৫১ থেকে ১০০-র মধ্যে হলে তা সন্তোষজনক। ১০১ থেকে ২০০ হলে তা মডারেট বা মোটামুটি।  AQI ২০০ থেকে ৩০০ পর্যন্ত থাকলে সেখানকার বাষুদূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে।৩০১ থেকে ৪০০ পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্যে কলকাতা নিয়ে যা উঠে এসেছে, তা উদ্বেগজনক। 
 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Cyclone Alert: ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget