এক্সপ্লোর

Arun Chakraborty : 'হাতে লজেন্স গুজে দেবেন না আর...' না-ফেরার-দেশে 'লাল পাহাড়ির দেশের' স্রষ্টা অরুণ চক্রবর্তী

ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। গত রাতেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তারপর হৃদরোগে আক্রান্ত হন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন। কিন্তু যন্ত্রপাতির থেকেও ভালবাসতেন প্রকৃতিকে। আজীবন তাঁর মন পড়ে থেকেছে প্রকৃতিতে।  লাল পাহাড়ির দেশে পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না-ফেরার-দেশে। 

অরুণ চক্রবর্তী মানেই  কমলা ঘ্যাঁসা একটা ঢিলাঢালা পোশাক।  কাঁধে ঝোলা ব্যাগ। মাথায় রঙিন কাপড়। মানুষটা হুগলির সাহিত্যিক মহলে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।  থাকতেন চুঁচুড়ায়। তাঁর বাড়ির নাম ছিল  সোনাঝুরি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮০ বছর বয়সের কবি চিরজীবী হয়ে রইলেন তাঁর কলমে। গতবছরই চলে গিয়েছেন অরুণ চক্রবর্তীর লেখা বিখ্যাত গান 'লাল পাহাড়ির দেশে যা'গানের শিল্পী সুভাষ চক্রবর্তী। এবার চলে গেলেন গানের স্রষ্টাও। 

সূত্রের খবর, ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। গত রাতেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তারপর হৃদরোগে আক্রান্ত হন তিনি।  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ রাখা থাকবে রবীন্দ্র ভবনের মুক্তি মঞ্চে। তারপর শ্যামপুকুর ঘাটে হবে শেষ কৃত্য। 

শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ চক্রবর্তী। চাকরিও করতেন নাম করা সংস্থায়। সেই সঙ্গে চালিয়ে গিয়েছেন লেখালিখি। তাঁর লেখায় বিশেষ জায়গা করে নিয়েছে প্রকৃতি। পাহাড়, জঙ্গল, প্রকৃতির কোলে সময় কাটাতে ভালবাসতেন। সেই প্রকৃতিকে নিয়েই তাঁর লেখা ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’ । যে গান বহু শিল্পী গেয়েছেন, জনপ্রিয়তা পেয়েছে বাংলা ব্যান্ডের পারফর্ম্যান্সেও। 

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যিক ও শিল্পী মহলে। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন তাঁর অসংখ্য অনুরাগী । শ্রদ্ধা জানিয়েছেন সাহিত্যিক অমর মিত্র।        

শ্রদ্ধা জানিয়েছেন ভেন্ট্রিলোকুইস্ট  পলাশ অধিকারী। লিখেছেন, 'হাতে লজেন্স গুজে দেবেন না আর... আপনার লাল পাহাড়ি দেশ আপনাকে যত্নে রাখবে নিশ্চিত। ' 

 

কবির স্ত্রী দুই ছেলে, বৌমা ও নাতিরা রয়েছেন।কবিকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শহরের বইমেলা কমিটি ও বিশিষ্টজনরা।  কবির বৌমা সুদেষ্ণা চক্রবর্তী জানান, গতকাল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছিল। ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকে। রাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। 

আরও পড়ুন :  সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget