এক্সপ্লোর

Dilip Ghosh: সরছেন, না কি সরতে হচ্ছে? BJP কি সন্ন্যাসের পথে ঠেলে দিচ্ছে দিলীপকে? জল্পনা বাড়ল তাঁরই মন্তব্যে

West Bengal BJP: রাজ্য বিজেপি-র সভাপতি পদ হাতছাড়া হয়েছে আগেই। লোকসভা নির্বাচনেও পরাজয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে।

কলকাতা: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে রাজ্যে বিজেপি-র সমালোচনায় মুখ খুললেন দিলীপ ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে দলের পতন শুরু হয়েছে বলে মন্তব্য করলেন তিনি। আর জি কর কাণ্ডে দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ। রাজ্যে বিজেপি-র অবস্থা এই মুহূর্তে ভাল যাচ্ছে না বলে মন্তব্য করলেন। পাশাপাশি, রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার জল্পনাও উস্কে দিলেন তিনি। (Dilip Ghoah)

রাজ্য বিজেপি-র সভাপতি পদ হাতছাড়া হয়েছে আগেই। লোকসভা নির্বাচনেও পরাজয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। রাজ্য বিজেপি-তে দিলীপ কোণঠাসা এমন তত্ত্বও উঠে আসছে। আর সেই আবহেই রাজ্যে দলীয় নেতৃত্বের সমালোচনায় মুখ খুললেন তিনি। তাঁর সাফ কথা, "২০২১ সালের পর থেকে পার্টির ডাউনফল শুরু হয়েছে। রেজাল্ট ভাল হচ্ছে না। আমাদের এখন ডাউন যাচ্ছে।" (West Bengal BJP)

সম্প্রতি রাজ্য়জু়ড়ে তোলপাড় ফেলেছিল আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা। বিচার চেয়ে, জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে নজিরবিহীন নাগরিক আন্দোলন দেখেছে কলকাতা-সহ গোটা রাজ্য়। এমন আন্দোলন, যা ইদানীংকালে সফলভাবে করে দেখাতে পারেনি কোনও বিরোধী রাজনৈতিক দল। আর জি কর ইস্য়ুতে সেভাবে পথে নামতে দেখা যায়নি বিজেপি-কেও। উল্টে জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে গিয়ে গো ব্য়াক স্লোগান শুনতে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মতো বিজেপি নেতাদের।

এই প্রেক্ষাপটে সিঙ্গুর, নন্দীগ্রামের তুলনা টেনে, কার্যত দলীয় নেতৃত্বেরই সমালোচনা শোনা গেল দিলীপের গলায়। তাঁর বক্তব্য, "একটা ইস্যুই রাজনীতি পাল্টে দেয়। সিঙ্গুর, নন্দীগ্রাম ইস্যুতেই হাওয়ায় পাল্টে গিয়েছিল। এই যে এত ঘটনা ঘটছে, হয়ত আমাদের দল সেই ইস্যুগুলিকে নিতে পারছে না।" এমন পরিস্থিতিতে দিলীপের উদ্দেশে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে।" লোকসভআ নির্বাচনে কেন্দ্র বদল করা নিয়ে আগেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলীপ। দিলীপের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে মত কুণালেরও। 

দিলীপের গলায় দলীয় নেতৃত্বের সমালোচনা অবশ্য় এই প্রথম নয়। এর আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, কখনও সুকান্ত মজুমদার, কখনও তথাগত রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। গত লোকসভা ভোটে দিলীপকে চেনা কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে, ঝুঁকিপূর্ণ বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়। সেখানে জিততে পারেননি তিনি। তারপর আসন বদল নিয়ে সরবও হয়েছিলেন। সেই অভিমানের রেশ এখনও রয়ে গিয়েছে তাঁর গলায়। আগামীতে প্রার্থী হবেন কি না জানতে চাইলে বলেন, "যতদিন ভাল লাগবে রাজনীতি, যতদিন সম্ভাবনা রয়েছে, ততদিন থাকব। এবার ভোটে লড়ব না দলকে বলেছিলাম। কারণ রেজাল্ট আমার জানা ছিল। একটা সময় আসে, পার্টি যে দায়িত্ব দেয় করতে হয়। আমাকে সর্বোচ্চ পদে বসানো হয়েছিল। আমার কল্পনায় ছিল না বিধায়ক, সাংসদ হব। দল দায়িত্ব দিয়েছে, করে দিয়েছি। দলকে জিতিয়েছি। লড়তে শিখিয়েছি দলকে। মনে হয়, আমার রাজনৈতিক দায়িত্ব শেষ হয়ে এসেছে।"

দিলীপ ঘোষের মন্তব্য় জল্পনা উস্কে দিয়েছে, তাহলে কি তিনি এবার সন্ন্য়াসের পথে? যে দিলীপ ঘোষের নেতৃত্ব বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপি সর্বকালীন সেরা ফল করছিল, সেই তাঁকেই কি কোণঠাসা করে সন্ন্য়াসের পথে ঠেলে দেওয়া হচ্ছে? নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারাও কি দিলীপ ঘোষকে নিয়ে উদাসীন? দিলীপ ঘোষের অভিমান কি রাজ্য় নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের উপর? দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কথায়, "পরিবর্তনের মাধ্যমেই দল বাড়ে। দিলীপদার পর সুকান্তদা হয়েছেন, আগামীতে অন্য কেউ হবেন। এটা চলতেই থাকে। এটা রাজনীতি ছেড়ে দেওয়া কোনও ব্যাপার নয়। দিলীপদা অনেক সিনিয়র, বাংলার মাটিতে দিলীপদার মতো মানুষকে দরকার।"

বার বারই অকপট দিলীপ, এর আগেও নিজের রাজনৈতিক জীবন নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন। একটা সময় ছিল দিলীপ মুখ খোলা মানেই খবরের শিরোনাম। সেই দিলীপ কি আস্তে আস্তে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন? উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget