এক্সপ্লোর

Hookah Bar closing: হুক্কা বার বন্ধের অভিযানে পুলিশ, টালা ও পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার ৩ জন

Hookah Bar: শহরের সব হুক্কাবার বন্ধ করার কলকাতা পুরসভার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মেয়র। এই প্রেক্ষাপটে রাতেই শহরের ২ জায়গায় হুক্কা বারের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, কলকাতা : বেআইনি হুক্কা বার (Hookah Bar) চালানোর অভিযোগে টালা (Tala) ও পার্ক স্ট্রিট (Park Street) থেকে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে ওই দুই জায়গায় পুলিশ অভিযান চালায়। দু’জায়গা থেকেই বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। 

পুরসভার সিদ্ধান্ত: শহরের সব হুক্কাবার বন্ধ করার কলকাতা পুরসভার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মেয়র। এই প্রেক্ষাপটে রাতেই শহরের ২ জায়গায় হুক্কা বারের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। টালা থেকে গ্রেফতার করা হল একজন, পার্ক স্ট্রিট থেকে দু’জনকে।  

শুক্রবার টালা থানা এলাকার বিধান সরণিতে একটি রেস্তোরাঁর নীচে হুক্কা বার চালানোর অভিযোগে হানা দেয় পুলিশ। এখান থেকে গ্রেফতার করা হয় একজনকে। পার্ক স্ট্রিটের মুজফফর আহমেদ স্ট্রিটে হুক্কা বার চালানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, অনেক ক্ষেত্রেই হুক্কা বারের আড়ালে নেশার আসর বসানো হয়। সে কারণেই হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। 

গত ২ ডিসেম্বর শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক। অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম। জানিয়েছেন, শীঘ্রই প্রকাশ করা হবে হুক্কাবার বন্ধের বিজ্ঞপ্তি। 

এ ছবি আর দেখা যাবে না কলকাতায়! শহরের সব হুক্কাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। সঙ্গে ধোঁয়ায় সুখটান! গত কয়েক বছরে কলকাতার একাধিক জায়গায় শুরু হয়েছিল হুক্কা বার! এবার সেগুলিই বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। 

কিন্তু কেন? মেয়রের দাবি, খারাপ রাসায়নিক ব্যবহারের ফলে শরীরে ক্ষতি হচ্ছে। এমনকি, হুক্কার সঙ্গে নেশার সামগ্রী মেশানো হচ্ছে বলেও, অভিযোগ আসছে।

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এদিন বলেন, এই রেস্ট্রুরেন্টে খারাপ জিনিস হচ্ছে। যে কেমিক্যাল ব্যবহার হচ্ছে সেই ধোয়াটা হেলথের পক্ষে ক্ষতিকর। আমার কাছে প্রমাণ নেই, তবে অভিযোগ উঠছে কোথাও কোথাও নেশার জিনিস মেশানো হয়েছে। যাতে বারবার যেতে বাধ্য হচ্ছে। হুক্কা বার বন্ধে নজরদারি চালাতে পুলিশের সঙ্গেও কথা বলেছেন মেয়র। 

আরও পড়ুন: Jyotipriyo Mullick: 'পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ঝেঁটিয়ে বাংলাদেশে পার করে দেব', হুমকি জ্যোতিপ্রিয়-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget