এক্সপ্লোর

Kunal Ghosh: 'পুলিশ চাইলে শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে পারে' দাবি কুণালের

Asansol Update: "শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না, এমন কোনও নির্দেশ নেই।'' আসানসোলে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় দাবি কুণালের

কলকাতা: 'পুলিশ চাইলে শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে পারে'। আসানসোলে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় দাবি কুণালের (Kunal Ghosh)। "গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ নেই শুভেন্দু অধিকারির (Suvendu Adhikari)। এফআইআরে নাম থাকলে গ্রেফতার করতে পারে পুলিশ। শুভেন্দুকে গ্রেফতার করা যাবে না, এমন কোনও নির্দেশ নেই।'' আসানসোলে (Asansol) পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় দাবি কুণালের (Kunal Ghosh)।                                     

৩ জনের মৃত্যুর ঘটনায় কী বললেন কুণাল ঘোষ? কম্বল নিতে গিয়ে হুড়োহুড়ি। চূড়ান্ত অব্যবস্থা। শেষে মৃত্যু। আসানসোলে বুধবার কম্বল বিতরণের এই অনুষ্ঠানেই পদপিষ্ট হয়ে এক শিশু সহ মৃত্যু হয় তিনজনের। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। চলছে দোষারোপের পালা। এদিন এপ্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "রক্ষাকবচের কোথাও গ্রেফতার করা যাবে না, এমনটা লেখা নেই। রক্ষাকবচের যে অর্ডার বিচারপতি মান্থা দিয়েছেন তাতে স্পষ্ট বলা হয়েছে, এফআইআর স্টে করা হল এবং আগামীদিন কোর্টের অনুমোদন ছাড়া কোনও এফআইআর করা যাবে না। আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি গ্রেফতারি এড়ানোর রক্ষাকবচ শুভেন্দু অধিকারীর নেই। পুলিশ মনে করলে এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারে।''                                                                                                             

এদিকে পুলিশ প্রশাসন ও রাজ্যের শাসকদল বলছে, অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।আবার বিজেপির দাবি, অনুষ্ঠানের ১০ দিন আগে পুলিশকে জানানো হয়েছিল।  এ নিয়ে চাপানউতোরের মধ্যেই কড়া পদক্ষেপ করল পুলিশ। মৃতদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, আসানসোল পুরসভার তিন বিজেপি কাউন্সিলর, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি-সহ মোট ১০ জনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।  তাতে খুনের চেষ্টা ও অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।

আরও পড়ুন: Amit Shah: পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট, আজই রাজ্যে অমিত শাহ

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget