এক্সপ্লোর

Amit Shah: পূর্ব নির্ধারিত কর্মসূচি কাটছাঁট, আজই রাজ্যে অমিত শাহ

Amit Shah At West Bengal: বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করবেন অমিত শাহ। আগে কখনও বিজেপির পার্টি অফিসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেননি শাহ।

কলকাতা: আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ মুরলীধর সেন লেনে যাচ্ছেন অমিত শাহ। পূর্ব নির্ধারিত কর্মসূচি ভেঙে মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে যাওয়ার সিদ্ধান্ত। বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করবেন অমিত শাহ। আগে কখনও বিজেপির পার্টি অফিসে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেননি শাহ। হঠাৎ কেন মুরলীধর সেন লেনে আসছেন অমিত শাহ, শুরু হয়েছে জল্পনা।

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে নিশ্চিদ্র নিরাপত্তা বিমানবন্দর চত্বরে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিজেপির রাজ্য অফিসও। বিমানবন্দর থেকে সরাসরি যাবেন বিজেপি রাজ্য দফতরে। মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে যাওয়ার সিদ্ধান্ত। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ ১৪ জন বিজেপি নেতা। এরপর বাইপাসের ধারে একটি হোটেলেও নিরাপত্তার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। আগামীকাল, নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে।                               

সাজ সাজ রব বিজেপির রাজ্য দফতরে: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই বেজে গিয়েছেন তার দামামা। তার আগে রাজ্যে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে সাজ সাজ রব বিজেপি রাজ্য দফতরে। মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে যাওয়ার যে রাস্তা তা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে রাস্তা। অমিত শাহকে স্বাগত জানাতে ঢাক, ঢোল, কাসর ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। আসতে শুরু করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এসেছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে গোটা মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিস চত্বর।                                                                             

আরও পড়ুন: Kunal Ghosh: 'পুলিশ চাইলে শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে পারে' দাবি কুণালের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget