এক্সপ্লোর

Kolkata Police: DA আন্দোলনে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের

এই বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে সেই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার এই সরকারি কর্মচারীরা, আন্দোলনে নেমেছিলেন, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ’র দাবিতে।

কলকাতা: DA আন্দোলনে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠনের বিধানসভা অভিযানে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ (Kolkata Police)। ধৃত ৪৬ জনকে নিজেদের হেফাজতে চেয়ে আজ ব্যাঙ্কশাল আদালতে (Banksal Court) আবেদন জানানো হবে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা - কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা, ৩২৩ ধারা - পুলিশকর্মীকে মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা - হিংসা ছড়ানো, ৫০৯ ধারা - মহিলা পুলিশকর্মীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি এবং ৫০৬ ধারা - হুমকি, এই সমস্ত জামিন অযোগ্য ধারায় DA আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

এই বকেয়া ডিএ (DA) নিয়ে আইনি লড়াইও চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে সেই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার এই সরকারি কর্মচারীরা, আন্দোলনে নেমেছিলেন, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ’র দাবিতে। সেই অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৫ শতাংশ কম ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। DA নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে।

সেই অনুযায়ীও, রাজ্য সরকারি কর্মীরা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৩৪ শতাংশ পিছিয়ে। DA সংক্রান্ত মামলায় এ বছরের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে। কিন্তু, সময়সীমা শেষের আগেই ১২ অগাস্ট, ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, হাইকোর্টে যায় রাজ্য। ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে   হলফনামা দিয়ে, রাজ্য সরকার দাবি করে, সরকারি কর্মীদের কোনও DA বকেয়া নেই! ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে পুরনো রায় বহাল রাখে দেয় আদালত। এর পর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হয় রাজ্য সরকার। 

পরিসংখ্যান বলছে, ষষ্ঠ বেতন কমিশন অনুসারে এখন বাংলার সরকারি কর্মীরা মূল বেতনের ৩ শতাংশ DA পান। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার ৩৮ শতাংশ হারে DA দেয়। বাম শাসিত কেরল দেয় ৩৬ শতাংশ হারে। কংগ্রেস শাসিত রাজস্থান সরকার দেয় ৩৪ শতাংশ। বিজেপি শাসিত গুজরাত ২৮ শতাংশ। আরজেডি-নীতীশ-কংগ্রেস শাসিত বিহারও ২৮ শতাংশ হারে। বিজেপি শাসিত কর্ণাটক ২৭.২৫ শতাংশ।  কংগ্রেস শাসিত ছত্তীসগঢ় সরকার ২২ শতাংশ হারে DA দেয়।

আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রতর এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তির খোঁজে তল্লাশি CBI-এর

সেরা শিরোনাম

News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget