এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রতর এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তির খোঁজে তল্লাশি CBI-এর

সিবিআই সূত্রে দাবি, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যরা একের পর এক লটারি জিতেছেন। আর সেই লটারির হাত ধরেই লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। দাবি সিবিআই সূত্রে।

বীরভূম: অনুব্রত মণ্ডলের এক কোটি টাকার লটারি আসলে কে পেয়েছিলেন? সেই ব্যক্তির খোঁজে এবার বোলপুরের বড় শিমুলিয়া গ্রামে তল্লাশি অভিযান সিবিআইয়ের। গরুপাচার মামলায় লটারির মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যরা একের পর এক লটারি জিতেছেন। আর সেই লটারির হাত ধরেই লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। দাবি সিবিআই সূত্রে। এবার অনুব্রতর এক কোটি টাকার লটারির রহস্যভেদে ফের বোলপুরে হানা দিয়েছে সিবিআই। 

এর আগে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পরিবারের আরও একটি লটারি পুরস্কারের (Lottery Scam) হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) আরও একটি লটারি প্রাপ্তির হদিশ মেলে। জানা যায় সুকন্যা  ৫০ লক্ষ টাকার ওই লটারি পুরস্কার জেতেন ২০২০ সালের জানুয়ারিতে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই এই তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়। এই নিয়ে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের পাঁচটি লটারি জেতার হদিশ পেয়ে তদন্ত এগিয়ে নিয়ে যায় সিবিআই।   

অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের পাঁচটি লটারি জেতার হদিশ

এর আগেই, সিবিআই জানায়, শুধুমাত্র ১ কোটি টাকা নয়। আরও একাধিক লটারির সন্ধান মিলেছে অনুব্রত এবং তাঁর পরিবারের নামে। এ বার বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে সিবিআই সূত্রে। বলা হয়েছে, সুকন্যার নামে ২০২০-র জানুয়ারির মাসে ৫০ লক্ষ টাকার একটি লটারি বেরিয়েছিল। তিনি ক্লেম করে সেই টাকাও তোলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে লটারিবাবদ ওই ৫০ লক্ষ টাকা জমা পড়ার প্রমাণ মিলেছে।

যত দিন গিয়েছে, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) লটারি-রহস্য আরও ঘনীভূত (Lottery Scam)। বীরভূমের (Birbhum News) তৃণমূল (TMC) সভাপতিকে লটারির টিকিটই বিক্রি করেননি বলে এ বার দাবি করেন বোলপুরের লটারি বিক্রেতা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) জিজ্ঞাসাবাদে লটারি টিকিট বিক্রেতার এমন 'স্বীকারোক্তি' পাওয়া গিয়ছে বলে গোয়েন্রদা সূত্রে জানা গিয়েছিল। তাহলে লটারি আসলে কিনেছিলেন কে, এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দারা।

সিবিআই-এর কাছে অনুব্রতকে টিকিট বিক্রির কথা অস্বীকার বিক্রেতার

অনুব্রতর লটারি জেতা নিয়ে কয়েক দিন আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। সেই মতো তদন্তে নেমে শুক্রবার ওই লটারি বিক্রেতার দোকানে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পর লটারি বিক্রির নথি নিয়ে বোলপুরে সিবিআই-এর অস্থায়ী শিবিরে যান লটারির টিকিট বিক্রেতা এবং তাঁর দোকানের কর্মীরা। সেখানেই লটারি বিক্রেতা অনুব্রতকে টিকিট বিক্রির করেননি বলে জানান, এমনই জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। 

লটারির টিকিট কেটে রাতারাতি ভাগ্যবদলের কাহিনিতে এ যাবৎ খেটে খাওয়া, দুঃস্থ মানুষেরই আধিপত্য ছিল। কিন্তু সাম্প্রতিক কালে লটারি টিকিট বিজয়ে নাম জুড়ে যাচ্ছে হেভিওয়েটদের। কোটি কোটি টাকা জেতার খবর সামনে আসছে। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি কালো টাকা সাদা করতে লটারির রাস্তা বেছে নিচ্ছেন হেভিওয়েটরা! টাকার বিনিময়ে আসল লটারি জয়ীর কাছ থেকে টিকিট নিয়ে আয়োজকদের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget