এক্সপ্লোর

Sabyasachi Dutta: ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে তল্লাশি পুলিশের

Sabyasachi Dutta Police Raid: তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি পুলিশের।

কলকাতা: তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি পুলিশের। বিধাননগর পৌরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে তল্লাশি। খুলে দেখা হল কার্যালয়ের বিভিন্ন ঘর। এই কার্যালয় থেকেই তোলাবাজি করতেন সব্যসাচী দত্ত, অভিযোগ স্থানীয়দের একাংশের। কার্যালয়ের ভিতরে সব্যসাচীকে নিয়ে তল্লাশি, বাইরে স্থানীদের বিক্ষোভ। ডিম হাতে কার্যালয়ের বাইরে বিক্ষোভ।

আরও পড়ুন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা, হলুদ সতর্কতা জারি, দুর্যোগে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ

জনরোষের মুখে পড়লেন তোলাবাজির অভিযোগে ধৃত দাপুটে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময়, সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, টমেটো। গায়ে লেপে দেওয়া হয় গোবর। তোলাবাজির একের পর এক অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। সব্যসাচী দত্তর পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত। বিধাননগর পুরসভার ধৃত তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন, ১ টাকা যদি কোনও দিন আমাকে দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাঠে দিয়ে দিক, আমি রাজি আছি। পুরোটাই ফলস, ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় ২০১৮ সালে অ্যারেস্ট ছিলেন। 
 
তোলাবাজির মামলায়, সোমবার রাতে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আর মঙ্গলবার, বিধাননগর উত্তর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়, তাঁর বিরুদ্ধে আছড়ে পড়ে ক্ষোভ। বিধাননগর কর্পোরেশনের প্রথম মেয়রকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল পচা ডিম, টমেটো, গোবর। দীর্ঘদিনের কাউন্সিলর, দু'বারের বিধায়ক সব্যসাচী দত্তকে শুনতে হয় চোর চোর স্লোগান।২০১৫ থেকে ২০১৯, বিধাননগর কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। ২০১১ থেকে ২০২১, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে দু'বারের তৃণমূল বিধায়ক। ২০১৯ সালের ১ অক্টোবর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী দত্ত।

 ওই বছর বিধানসভা ভোটে বিধাননগর আসনে বিজেপির টিকিটে লড়ে তৃণমূলের সুজিত বসুর কাছে পরাজিত হন। বিজেপিতে যোগ দেওয়ার ঠিক ২ বছর পর, ২০২১ সালে আবার তৃণমূলে ফেরেন।এবার বিধানসভা ভোটে বারাসাত আসনে তাঁকে প্রার্থী করেছিল দল। কিন্তু জিততে পারেননি। বিধাননগরের মন্ত্রী ও বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় বলেন, দুর্নীতির এক একটা স্তম্ভ। বিধাননগরের সব থেকে বড় স্তম্ভ দুর্নীতির এবং ঔদ্ধত্যের স্তম্ভ। এখন যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের তোলাবাজরা ধরা পড়ছে। সুজিত বসুর পর সব্যসাচী দত্ত। বিধাননগরের আরও এক দাপুটে তৃণমূল নেতা এখন শ্রীঘরে। 
 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Advertisement

ভিডিও

Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget