এক্সপ্লোর

Assansol News: আচমকা আগুন চলন্ত পুলকারে, অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা

Fire In Pool Car: চলন্ত পুলকারে আগুন লাগার জেরে আতঙ্ক ছড়াল আসানসোলের কাকড়শোল এলাকা। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগুন নেভাতে সক্ষম হয়।

কৌশিক গাঁতাইত, আসানসোল: আচমকা আগুন লেগে গেল চলন্ত একটি পুলকারে (Fire in Pool car)। তবে চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Assansol) কাকড়শোল এলাকায়।

আরও পড়ুন: Rampurhat News: কাটমানি চেয়ে হুমকি তৃণমূলের অঞ্চল সভাপতির, অডিও ভাইরালের পর অভিযোগ থানায়

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি পুলকার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কাকড়শোল এলাকায় আচমকা পুলকার থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে পুলকারের চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেন। এরপর কিছুক্ষণের মধ্যে পুলকারটি দাউদাউ করে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলকারে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে।

আরও পড়ুন: Kinjal Nanda :'সত্য়িটা একটু বলা উচিত', প্রাইভেটে ডাক্তারি পড়া নিয়ে অনিকেতের কটাক্ষের কী জবাব কিঞ্জলের

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে হঠাৎ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে ফোন করে জানানো হয়ে যে কাকড়শোল এলাকায় বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় একটি পুলকারে আগুন লেগে গেছে। এই খবর পাওয়ার পরেই ফাঁড়িতে থাকা পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। তারপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে পুলকারে লাগা আগুন নেভানো সম্ভব হয়। কী কারণে চলন্ত ওই পুলকারে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলকার চালককেও। এই ঘটনা যদি কারও গাফিলাতি বা দোষ প্রমাণ হয় তাহলে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন সময় ছোট ছোট পড়ুয়াদের যে সমস্ত পুলকারে করে স্কুল নিয়ে যাওয়া হয় সেগুলির রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না বলে অভিযোগ। এর ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে পুলকারগুলি। কয়েক মাস আগে প্রশাসনের তরফে পুলকারগুলির কন্ডিশন খতিয়ে দেওয়ার জন্য স্কুলগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তাতে অবস্থার যে খুব একটা পরিবর্তন হয়নি তা আসানসোলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Partha Chatterjee: দু'বছর দু'মাস অতিক্রান্ত, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন পার্থর, হেফাজতে পেতে তৎপর CBI-ও

সেরা শিরোনাম

South 24 Pargana: ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
Durgapur: সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন
সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন
Amrita Sinha : গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার
গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার

ভিডিও

EB Raid, Jadavpur : যাদবপুর সুপারমার্কেটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান | ABP Ananda LIVE
Burrabazar Raid: বড়বাজারে অভিযান ড্রাগ কন্ট্রোল ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
KMC News:
ED Raid News | বেঙ্গালুরুর ব্যাঙ্ক প্রতারণা মামলায় লেকটাউনে কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED
Nandigram Left campaign | নন্দীগ্রামের চৌরঙ্গী বাজার এলাকায় প্রচারে বামেরা, চলল জনসংযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget