এক্সপ্লোর

Rampurhat News: কাটমানি চেয়ে হুমকি তৃণমূলের অঞ্চল সভাপতির, অডিও ভাইরালের পর অভিযোগ থানায়

Cut Money Controversy: কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রামপুরহাটে। ইতিমধ্যে এর জেরে ওই অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়।

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: কাটমানি চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আর সেই অডিও ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকী টাকা না দিলে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এই তৃণমূলের অঞ্চল সভাপতি আজিফুল ইসলাম এবং তৃণমূল কর্মী আকবর আলি ওরফে লালবাবুর বিরুদ্ধে।

আরও পড়ুন: Malda News: বাড়ি বাড়ি ঘুরে সরকারি ত্রিপল বিক্রি, বন্যা বিপর্যস্ত এলাকায় যুবকের কাণ্ডে তরজা

পঞ্চায়েতের কাজে কাটমানি তোলার অভিযোগ জানিয়ে বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থও হয়েছে অভিযোগকারীরা। একই ভাবে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার কটাক্ষ, তোলা তুলেই তো তৃণমূল দলটি চলছে। 

গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় দলের প্রাক্তন অঞ্চল সভাপতি আকবর আলমের বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়ে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের একাংশ। আকবরকে প্রথমে অঞ্চল সভাপতি পদ থেকে সরানো হয় এবং পরে দল থেকে বহিষ্কার করা হয়। তবে তাতে যে অভিযোগ থামেনি এই ঘটনায় তা ফের প্রমাণিত হল বলেই দাবি করছেন দলেরই অনেকে।

আরও পড়ুন: Partha Chatterjee: দু'বছর দু'মাস অতিক্রান্ত, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন পার্থর, হেফাজতে পেতে তৎপর CBI-ও

একটি অডিও ( অডিও-টির সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ) প্রকাশ করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, অডিও-টিতে আজিজুল দলের এক কর্মীকে গাঁজার কেস দেওয়ার হুমকি দিয়েছেন বলে শোনা যাচ্ছে। আর একটি অডিও-তে টাকা না দিলে দল চলবে না বলে অঞ্চল সভাপতি দাবি করেছেন বলে শোনা গিয়েছে। যদিও অভিযুক্ত আজিজুল ইসলাম বলেন, “আমার কথা নয়। এটা মিথ্যা অভিযোগ।

পুলিশের  কাছে যে অভিযোগ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, আজিফুল ইসলাম পঞ্চায়েতের ঠিকাদারদের কাছে টাকা চাইছেন। ঠিকাদারেরা টাকা না দিতে চাইলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।  এমনকী গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

এই বিষয়ে প্রশ্ন করা হলে রামপুরহাটের বিধায়ক তথা  জেলার কোর কমিটির চেয়ারম্যান আশিষ বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে৷

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: NIA Raid: শহর থেকে জেলা, মাওবাদী সংক্রান্ত মামলায় অভিযানে NIA

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget