এক্সপ্লোর

Post Poll Violence: মথুরাপুরে ভোট পরবর্তী হিংসা! পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদককে কোপানোর অভিযোগ ISF-এর বিরুদ্ধে

TMC-ISF: মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ ISF-এর বিরুদ্ধে

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মিটে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪ (Loksabha Election 2024)। ফল প্রকাশিত (Loksabha Election Results) হয়েছে ৪ জুন। তবে এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence)। এবার মথুরাপুর লোকসভায় (Mathurapur Loksabha Seat) ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল। তৃণমূলের (TMC) ব্লক সম্পাদক ও অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ উঠল। ঠিক কী ঘটেছে।

ভোটপরবর্তী হিংসার ঘটনা এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে

মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের তির ISF-এর দিকে।                      

গতকাল, অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ গঙ্গাধরপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, সেই সময়ে ব্যক্তিগত প্রয়োজনে তৃণমূল নেতা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে মনিরুদ্দিন হালদার নামে ওই দুষ্কৃতী। পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা। পরে ঢোলাহাট থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহত নেতার সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। এই ঘটনায় ISF-কে কাঠগড়ায় তুলছে ঘাসফুল শিবির। যদিও ISF-এর দাবি, লোকসভা ভোটে মথুরাপুরে তারা ভাল ফল করায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন: Road Accidents: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান! ২ জেলায় পথ দুর্ঘটনায় মৃত মোট ৫

প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের দিন, অর্থাৎ ৪ জুনের আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল খোলে রাজভবন। পঞ্চায়েত ভোটে পিসরুমের পর এবার 'জন মঞ্চ' পোর্টাল চালু করা হয় রাজভবনের তরফে। বলা হয় ইমেল এবং ফোনের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। ভোট মিটতেই জেলায় জেলায় সন্ত্রাসের অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় হুমকি অগ্রাহ্য করে বিজেপিকে ভোট দেওয়ায় জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হুগলির চুঁচুঁড়ায় বিজেপির এসসি মোর্চার নেতাকে চড় মারার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই আবহে এবার ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে পোর্টাল চালু করে রাজভবন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget