এক্সপ্লোর

Road Accidents: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান! ২ জেলায় পথ দুর্ঘটনায় মৃত মোট ৫

Road Accidents Update: কয়েক ঘণ্টার ব্যবধানে দুই জেলায় পথ দুর্ঘটনায় মৃত ৫। রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির সঙ্গে যাত্রী বোঝাই গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনা হুগলিতেও।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর ও হুগলি: মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। দুই জেলায় পথ দুর্ঘটনা (Road Accident) প্রাণ কাড়ল ৫ জনের। রায়গঞ্জে (Raigunj) প্রাণ গেল ৪ জনের। অন্যদিকে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির (Hooghly) এক ব্যক্তির।

কয়েক ঘণ্টায় দুই জেলায় দুই দুর্ঘটনায় মৃত ৫

কয়েক ঘণ্টার ব্যবধানে দুই জেলায় পথ দুর্ঘটনায় মৃত ৫। রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির সঙ্গে যাত্রী বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালক ও দুই মহিলা-সহ ৪ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। দুর্ঘটনার পর থেকে লরি চালক পলাতক। মৃত ও আহতরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা। 

অন্যদিকে আজই হুগলির গোঘাটে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। জামাই ষষ্ঠী উপলক্ষ্যে বাজার করতে গিয়েছিলেন ওই যুবক। সকাল ৭টা নাগাদ বাঁকুড়ার কোতুলপুরগামী লরি তাঁর বাইকে ধাক্কা মারে। সেখানে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। প্রায় ঘণ্টা দেড়েক অবরুদ্ধ ছিল আরামবাগ-বিষ্ণুপুর রাজ্য সড়ক। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। এই ঘাতক লরির চালকও পলাতক। চলছে সন্ধান। 

অন্যদিকে গতকাল রাতেও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে শহর কলকাতা। টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক ছাত্রী। নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কামালগাজির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে যাওয়ার পথে ছাত্রীকে ধাক্কা মারে একটি সবজি বোঝাই গাড়ি। বেপরোয়া গতিতে বেশ কয়েক মিটার টেনেও নিয়ে যায় তাকে। এরপর গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে ওই চালক। ধাওয়া করে পাটুলির কাছে গাড়িটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই।

আরও পড়ুন: Soham Chakraborty: 'হুমকির মুখে পড়তে হচ্ছে' অভিযোগ করে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ নিউটাউনের রেস্তোরাঁ মালিক

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ির চালককে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত চালক। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget