এক্সপ্লোর

Post Poll Violence: 'দুর্নীতিতে যুক্ত BJP প্রধান..', কোচবিহারে আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল TMC

TMC Locks BJP Panchayat Office: কোচবিহারে বিজেপি পরিচালিত আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল তৃণমূল

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:  লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বারবারই একই দৃশ্য ফিরছে কোচবিহারে। বিজেপি পরিচালিত আরও এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল তৃণমূল।  মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপোতা গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রধানের ঘরে তালা ঝোলাল তৃণমূল।  তাঁদের দাবি, দুর্নীতি ও স্বজন পোষণে যুক্ত বিজেপি প্রধান। তাই প্রধানের পদত্যাগের দাবিতে তালা। 

গতকাল আরও একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত অফিসে তালা, তাই প্রতিবাদে ধর্নায় বসে পড়েছিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান। ঘটনা গতকাল ধর্নাস্থলে তৃণমূল কর্মীরা হাজির হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২ দিন পঞ্চায়েত অফিসে তালা খুলে দেওয়ার আশ্বাস পেয়ে ধর্না তুলে নিয়েছিলেন বিজেপি প্রধান। তাঁর অভিযোগ, পরিষেবা না পাওয়ার অজুহাতে মঙ্গলবার পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীদের একাংশ। তৃণমূলের দাবি,ঘটনায় রাজনৈতিক যোগ নেই। দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরাই পঞ্চায়েতে তালা লাগিয়ে দেন। 

কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর থেকেই, বিজেপি পরিচালিত একাধিক গ্রাম পঞ্চায়েত একে একে দখল করেছে তৃণমূল। এরই মধ্যে বৃহস্পতিবার মাথাভাঙা ২ নম্বর ব্লকে বিজেপি পরিচালিত রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য ছবি। পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর প্রতিবাদে,ধর্নায় বসেছিলেন খোদ প্রধান। তাঁর অভিযোগ, মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিবাদে এদিন সকালে পঞ্চায়েত অফিসের গেটে ধর্নায় বসেন তিনি। মাথাভাঙা রুইডাঙা গ্রাম পঞ্চায়েত বিজেপি নেতা ও প্রধান  অশ্বিনী দেব সিংহ গতকাল  বলেছিলেন,'অফিস স্টাফ-সহ যতক্ষণ আমাকে অফিসে ঢুকতে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অনশনে থাকব।' 

আরও পড়ুন, কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন, বাইরে বেরনোর সিঁড়িতে আবর্জনা ভর্তি, 'নামতে অসুবিধা..'

বিজেপির অভিযোগ, তৃণমূলই পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিল। কোচবিহার বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন,তৃণমূল প্রথমে তালা লাগাল, পরে চাপে পড়ে আশ্বাস দিচ্ছে, এই নাটক বন্ধ করুক। ভবিষ্য়তে যেন আর কোথাও এরকম তালা না লাগায়, যদি তালা লাগায় তাহলে কিন্তু অঞ্চল অফিসের সামনে এরকমই ধর্নায় বসা হবে। তবে এদিন যখন বিজেপির পঞ্চায়েত প্রধান ধর্নায় বসেছিলেন, তখন দেখা দিল অন্য চমক। সেখানে হাজির হন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও শাসকদলের অন্যান্য নেতা-কর্মীরা। এক ঘণ্টা পর তাঁদের আশ্বাসেই ধর্না তুলে নেন বিজেপি প্রধান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget