এক্সপ্লোর

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় বড় পদক্ষেপ ! খুলল ২০২১-এর ফাইল, কত কেস 'রিওপেন' করা হয়েছে ?

Post Poll Violence Case Reopen : ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে খুলল ৪৫৮টি ফাইল। নতুন করে তদন্ত শুরু হবে বলে জানানো হয়। নতুন করে ১৮১টি অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে।

কলকাতা : ভোট পরবর্তী হিংসা বাংলায় কোনও নতুন ঘটনা নয়। এই হিংসার কবলে পড়ে খুন ও ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। পূর্বেও এই ধরণের ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের মানুষ। তবে ২০২১ সালের নির্বাচনের পর এই হিংসার ঘটনা অনেকটা বেড়ে যায়। আর ২৬-এ নতুন সরকার গঠিত হওয়ার পর আবারও পুরোনো মামলার সব ফাইল খোলা হচ্ছে ধীরে ধীরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যারা ভোট পরবর্তী হিংসায় জড়িত তাদের সোজা জেলে পাঠান হবে। সেই নির্দেশ মত, ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাস-এর ফাইল খুলল পশ্চিমবঙ্গ সরকার।  

২০২১ সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে খুলল ৪৫৮টি ফাইল। নতুন করে তদন্ত শুরু হবে বলে জানানো হয়। নতুন করে ১৮১টি অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে। ফাইনাল রিপোর্টের পরেও ৫৯টি কেস 'রিওপেন' করা হয়েছে। বিজেপির অভিযোগ ছিল, ২০২১ এর নির্বাচনের পর বিরোধী দল হিসেবে তাদের কর্মীদের অত্যাচারিত হতে হয়েছে। বিজেপি কর্মীদের খুন, বাড়ি পুড়িয়ে দেওয়া, বাড়ি ভাঙচুর, ভুয়ো পুলিশ কেস দেওয়ার মতো অভিযোগ তোলে বিজেপি। এসবের পাশাপাশি বিরোধী দলের বহু কর্মীকে বাড়ি ছাড়তে হয় বছরের পর বছর। 

 আরও পড়ুন - 'ভোট পরবর্তী হিংসায় যোগ থাকলে সোজা জেলে, না থাকলে...!' বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদল হয়েছে। বিপুল ভোটে তৃণমূলকে হারিয়ে সরকার গড়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার বিজেপি বাংলার মসনদে বসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শপথ নেওয়ার পরই পুলিশের সঙ্গে বিভিন্ন বৈঠক করেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। তারপর তিনি জানিয়ে দিয়েছিলেন যে, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলি নিয়ে নতুন করে পদক্ষেপ করা হবে। তার পরিপ্রেক্ষিতেই রাজ্য পুলিশ গোটা রাজ্য জুড়়ে ৪৫৮টি ঘটনা নতুন করে তদন্ত শুরু করেছে।

এই পদক্ষেপের পর অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ। ২০২১ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে দুর্গাপুরে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুরে লাউদোহা ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি শতদীপ ঘটক ও দুর্গাপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সৌগত বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হন। আদালতে তোলার সময় শতদীপ ঘটককে লক্ষ্য করে চোর চোর স্লোগান তোলে জনতা।

আরও পড়ুন - 'ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোঁড়া যাবে না', পার্ক সার্কাস কাণ্ডের পর কী কী নির্দেশ মুখ্যমন্ত্রীর ?

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget