এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোঁড়া যাবে না', পার্ক সার্কাস কাণ্ডের পর কী কী নির্দেশ মুখ্যমন্ত্রীর ?

Suvendu on Park Circus violence : প্রতিবাদের নামে পার্ক সার্কাসে তাণ্ডব। এই ঘটনায় বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দেন, ''ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোঁড়া যাবে না।''

কলকাতা : বুলডোজার অ্যাকশন-সহ একাধিক ইস্যুর বিরোধিতায় রবিবার দুপুরে হঠাৎ একদল বিক্ষোভকারী পার্ক সার্কাস মোড়ে জড়ো হয়, শুরু হয় বিক্ষোভ। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। ভাঙচুর চালান হয় গাড়ি। হামলা হয় কেন্দ্রীয় বাহিনীর বাসেও। আহত হন বহু পুলিশ কর্মীরা। সব মিলিয়ে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনার পর বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহত পুলিশ কর্মীদের দেখতে যান তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী কী কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, ''ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোঁড়া যাবে না।''

প্রতিবাদের নামে পার্ক সার্কাসে তাণ্ডব। আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসে DC-SED অফিসে যান মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 'কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হওয়া দরকার', 'যদি মনে করেন, আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে ভুল করবেন।' 'একটা পুলিশের গায়ে হাত পড়লে, যত দূর পর্যন্ত যাওয়ার সরকার যাবে।' 'BNS মেনে কাজ করুন, কে কোন প্রভাবশালী, সেই চিন্তা করবেন না।'
'প্রধানমন্ত্রীও বলেছেন ভয় OUT, ভরসা IN'।     

আরও পড়ুন - উত্তাল পার্ক সার্কাস ! পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুর, গ্রেফতার ২০        
 
আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে খোলা ছাড় দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'পার্ক সার্কাস-সহ যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে জিরো টলারেন্স নীতি প্রয়োগ হবে।' তিনি আরও বলেন যে, 'শুনে রাখুন, এটাই শেষ, এরপরে যেন আর না হয়, এরপরে এরকম কিছু হলে আমার চেয়ে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবেন না।'                                 

মুখ্যমন্ত্রী জানান এই ঘটনা, পরিকল্পনা করেই গতকাল পার্ক সার্কাসে করা হয়েছে। একটি ফেসবুক পোস্ট করে এই জমায়েত করা হয় বলে খবর।  এই ঘটনায় ৪০ জনকে গ্রফতার করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, গতকাল পুলিশ যে পদক্ষেপ নিয়েছিল তাতে তিনি খুশি। পুলিশ প্রশাসনের পাশে তিনি থাকবেন বলেও আশ্বাস দেন। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget