এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ভোট পরবর্তী হিংসায় যোগ থাকলে সোজা জেলে, না থাকলে...!' বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal Assembly : ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে উত্তাপ বাড়ল বিধানসভার অধিবেশনে। বাগ্‌যুদ্ধে জড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা।

কলকাতা : শুক্রবার রাজ্য বিধানসভার নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রথীন্দ্র বসু। বিজেপির পরিষদীয় দলের তরফে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ক হলেন অধ্যক্ষ। স্পিকার নির্বাচনের পর একে একে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। আর সেখানেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে উত্তাপ বাড়ল বিধানসভার অধিবেশনে। মুখ্যমন্ত্রীর পর বক্তৃতা করতে উঠে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা চলছে বলে বড় অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বাগ্‌যুদ্ধে জড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা।

বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তৃণমূলের বিধায়ক ও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ''আপনারা বলেছিলেন, ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় চার গুণ বেড়ে গিয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। আজ আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এবং স্পিকারের মাধ্যমে সবার কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজ সেই ব্যবস্থা করুন। যাতে মানুষ তার নিজের ঘরে ফিরতে পারে।'' ''আজকে যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে, SIR থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত, যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে যেন এক স্বেচ্ছাচারী শাসকের পদধ্বনি শুনছি।''

আরও পড়ুন - 'এখন থেকে বিধানসভার অধিবেশন হবে লাইভ সম্প্রচার', আর কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

বিরোধী দলনেতার এই অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''কেউ ঘরছাড়া হয়েছে বলে আমার জানা নেই।'' ''ভোট পরবর্তী হিংসায় যাঁদের বিরুদ্ধে হিংসার অভিযোগ নেই, তাঁরা যদি ঘরছাড়া হয়ে থাকেন তবে, পুলিশ নিজে তাঁদের সবাইকে বাড়িতে ঢুকিয়ে দেবে। কিন্তু ২০১১-র ভোট পরবর্তী হিংসার সঙ্গে যাঁদের যোগ আছে তাঁরা গ্রেফতার হবেন, জেলে যাবেন।''

নওশাদ সিদ্দিকিও বিধানসভায় ‘ভোট-পরবর্তী হিংসার’ প্রসঙ্গ তোলেন ভাষণ দেওয়ার সময়। রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “২০২১ সালে জেতার পর আমার মনে হয়েছিল ৬ মাসে ইস্তফা দিয়ে দিই, তাতে যদি আমরা আমাদের কর্মীদের বাঁচাতে পারি।”

বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তাপস রায় বলেন, 'অতীতে বিজেপি প্রার্থীদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আজ পোস্ট পোল ভায়োলেন্সের কথা এদের মুখে আসে! নির্লজ্জ, বেহায়া না হলে পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলে এরা?'' তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরও জানান, “আজ বিজেপি কর্মীদের ১৫০-২০০ লাশ গুনতে হত , যদি এরা আবার সরকারে ফিরে আসত।”

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget