এক্সপ্লোর

South 24 Parganas:পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে এবার পোস্টার ডায়মন্ড হারবার শহরে

Poster In Diamond Harbor City:পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে এবার ডায়মন্ড হারবার শহরে পোস্টার পড়ল। ডায়মন্ড হারবার জনকল্যাণ সমিতির নামে দেওয়া ওই পোস্টারে প্রাক্তন চেয়ারপার্সনকে গ্রেফতারির দাবি তোলা হয়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পুরসভায় নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) অভিযোগ তুলে এবার ডায়মন্ড হারবার (Diamond Harbor) শহরে পোস্টার (poster)  পড়ল। ডায়মন্ড হারবার জনকল্যাণ সমিতির নামে দেওয়া ওই পোস্টারে প্রাক্তন চেয়ারপার্সনকে গ্রেফতারির দাবি তোলা হয়েছে। যদিও তাঁর দাবি, নিয়ম মেনে সব নিয়োগ হয়েছিল। 

কী ঘটেছিল?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস পাঠিয়েছে ED। এর মধ্যেই এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে ডায়মন্ড হারবার শহরজুড়ে পোস্টার পড়ল। পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদার, পুর কর্মী বাসুদেব হালদার ও প্রাক্তন DLB বিভাস গঙ্গোপাধ্যায়কে গ্রেফতারির দাবিও জানানো হয় পোস্টারে। ডায়মন্ড হারবার জনকল্যাণ সমিতির নামে এই পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। ২০১৬ সালে তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারপার্সনের দায়িত্বে ছিলেন মীরা হালদার। এখন তিনি ওই পুরসভারই ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন চেয়ারপার্সনের দাবি, সমস্ত নিয়োগই নিয়ম মেনে হয়েছিল। 
সম্প্রতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা সিবিআই-এর সিট-কে পুর নিয়োগ দুর্নীতির তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ১২টি পুরসভাকে নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল।

ফিরে দেখা...
হালেই ডায়মন্ড হারবার পুরসভার পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠায় ইডি। সূত্রের খবর, তাতে ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুুরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়। চেয়ে পাঠানো হয় সেই সমস্ত নিয়োগের তালিকা। কোন কোন পদে, কীভাবে নিয়োগ হয়েছে, তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার নিউ ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম-সহ মোট ১২টি পুরসভাকে চিঠি পাঠায় ইডি। সূত্রের খবর, পুরসভাগুলি থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে। প্রসঙ্গত, শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছিল। আর সেটা করতে গিয়েই পুর নিয়োগ দুর্নীতির হদিশ পায় ইডি। মামলার জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। সেই মামলায় কেন্দ্রীয় এজেন্সির ডাক পান দমকলমন্ত্রী সুজিত বসুও।

আরও পড়ুন:সফলভাবে কক্ষপথ বদল সৌরযানের-সব খবর ভাল, জানাল ISRO

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget