এক্সপ্লোর

Aditya-L1 Mission: সফলভাবে কক্ষপথ বদল সৌরযানের-সব খবর ভাল, জানাল ISRO

ISRO: এরপরের ম্যানুভার হবে ৫ সেপ্টেম্বর

কলকাতা: ভারতের সৌর অভিযানের (Solar Mission) উৎক্ষেপণ হয়ে গিয়েছে। এবার পরের ধাপও সফল ভাবে সম্পন্ন করল আদিত্য এল ওয়ান (Aditya L1)

পৃথিবী প্রদক্ষিণ করার প্রথম ধাপ বা প্রথম আর্থ বাউন্ড ম্যানুভার (first Earth-bound maneuvre) বাউন্ড সফলভাবে সম্পন্ন করেছে আদিত্য এল ওয়ান (Aditya L1)। ৩ সেপ্টেম্বর ট্যুইট করে জানিয়েছে ইসরো (ISRO)। বেঙ্গালুরুর ISTRAC থেকে গোটা বিষয়টি সফলভাবে করা হয়েছে, এর ফলে এখন নতুন কক্ষপথে উঠে এল আদিত্য এল ওয়ান। ২৪৫ কিমি X ২২৪৫৯ কিলোমিটার এ রয়েছে এখন ভারতের সৌরযান। 

 

পরের ধাপ কী?
এরপরের ম্যানুভার বা কক্ষপথ বদল যেটি হবে। সেটি ৫ সেপ্টেম্বর হওয়ার কথা, রাত তিনটের সময়।  

৫ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালাবে ইসরোর সৌরযান। সূর্যের বায়ুমণ্ডল থেকে নজরে সৌরজগতের সৃষ্টি রহস্য। ল্যাগ্রেঞ্জ পয়েন্টে দাঁড়িয়ে অতি বেগুনি রশ্মির প্রভাব খতিয়ে দেখবে আদিত্য এল ওয়ান। আগাম আঁচ পাওয়ার চেষ্টা অন্যান্য সৌর বিপদ নিয়েও।

কতগুলি পেলোড:
ইসরো সূত্রে খবর, আদিত্য এল ওয়ানে, মোট সাতটি পেলোড রয়েছে। 
সেগুলি হল - Visible Emission Line Coronagraph বা VELC
The Solar Ultra-violet Imaging Telescope বা SUIT
The Aditya Solar wind Particle EXperiment বা ASPEX
Plasma Analyser Package for Aditya বা PAPA
The Solar Low Energy X-ray Spectrometer বা SoLEXS
The High Energy L1 Orbiting X-ray Spectrometer বা HEL1OS 
এবং Magnetometer। 

সৌর করোনা এবং তার গতিশীলতা পরিমাপ করবে VELC. SUIT পরীক্ষা করবে সূর্যের ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের কাছাকাছি এলাকায় আল্ট্রা-ভায়োলেট রশ্মির প্রভাব। ASPEX ও  PAPA নজর রাখবে সৌর ঝড় এবং শক্তিশালী আয়ন ও তাদের শক্তি বিকিরণের দিকে। SoLEXS এবং HEL1OS পরীক্ষা করবে তারা হিসেবে সূর্যের আলোর কণার বিকিরণ ও গতি নিয়ে। আর Magnetometer খতিয়ে দেখবে, L1 পয়েন্টে আন্তঃগ্রহ চৌম্বক ক্ষেত্র কতটা।

সূত্রের খবর, লাগ্রাঞ্জ পয়েন্টে পৌঁছানোর পরে VELC পেলোড প্রতি দিন প্রায় দেড়া হাজার ছবি তুলে পাঠাবে। সেই ছবি দেখে তথ্য বিশ্লেষণ করবেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন:  এক বছরে সাড়ে চার গুণ রিটার্ন, ব্যাঙ্কে নয়-এই মাল্টিব্যাগার স্টকে করতে পারেন বিনিয়োগ

সেরা শিরোনাম

Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget