এক্সপ্লোর

Mamata Banerjee: বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

Potato Price Hike: এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আলু রফতানি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ঊর্ধ্বমুখী আলুর দাম। এবার রফতানিতে রাশের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রীর। আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি নিয়ে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

রফতানি রাশের পথে: শীতের শুরুতেই সবজির চড়া দাম। শীতকালীন সবজি শুধু নয়, আলু-পেঁয়াজেরও দাম বেশি। জ্যোতি আলু বিকোচ্ছে ৩০-৩৫ টাকায়, চন্দ্রমুখী আলু এক কেজির দাম ৪০ টাকা। কাঁচা লঙ্কা, গাজর ১০০ টাকা কেজি। পেঁয়াজ ৮০ টাকা। আদা-রসুনের দামও আকাশছোঁয়া। আদা ৩০০, রসুন চারশো টাকা কেজি। আনাজপাতির দাম বাড়ায় সাধারণের পকেটে টান। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার আলু বাইরে চলে যাচ্ছে। বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না। বর্ডার দিয়ে বাংলার আলু বাইরে চলে যাচ্ছে। কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না। নিচু লেভেলের কিছু অফিসার-কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে। বালি-পাথরের জায়গা টেন্ডার করে দাও। রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক। আমি এক টাকাও নিই না, অন্য কেউ নিলে ছাড়া কেন হবে ? দুর্নীতি করলে আমি বাঁচাব না। বাংলায় পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে, কেন নাসিক থেকে পেঁয়াজ আনতে হবে?''

চলতি মাসেই দেখা যায় খানাকুল গ্রামীণ হাসপাতালের জেনারেটর রুম দখল করে ধান, আলুর গুদাম বানিয়ে ফেলেছেন খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ। ক্যামেরায় এই ছবি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ট্রলিভ্যান এনে ধান, আলু সরিয়ে নেন ওই সিভিক। তিনি দাবি করেন, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিয়েই হাসপাতালের জেনারেটর রুম গুদামঘর হিসেবে ব্যবহার করছিলেন। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি করেছিলেন, বিষয়টি জানতেন না। নজরে আনা হলে দ্রুত ঘর খালি করে নির্দেশ দিয়েছেন। তৃণমূল জমানায় হাসপাতালে ধানের গুদাম, মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ।অস্বস্তি ঢাকতে সাফাই দেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তিনি জানান, স্বাস্থ্য দফতরকে জানাব। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    Hike

আরও পড়ুন: Ghatal Illegal Construction: সরকারি জমি দখল করে বাড়ি তৈরি! কাঠগড়ায় তৃণমূল কর্মী

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget