এক্সপ্লোর

Ghatal Illegal Construction: সরকারি জমি দখল করে বাড়ি তৈরি! কাঠগড়ায় তৃণমূল কর্মী

West Midnapore News: একমাসও হয়নি, কালীপুজোর সময় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ঘাটাল শহরের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল।

সোমনাথ দাস, ঘাটাল: ঘাটালে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসী হই-চই বাধাতেই টনক নড়ে পুরসভার। কাজ বন্ধের নির্দেশ দেয় পুর কর্তৃপক্ষ। প্রশাসনের ঘাড়েই দায় ঠেলেছেন স্থানীয় নির্দল কাউন্সিলর। বিজেপির কটাক্ষ, শাসকদলের মদতেই বেআইনি নির্মাণ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তৃণমূল।

প্রতিবার বর্ষায় বানভাসি হয় ঘাটাল। একমাসও হয়নি, কালীপুজোর সময় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ঘাটাল শহরের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। সেই ঘাটালেই এবার নিকাশি নালার একাংশ বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুরে এই অনিয়মের ছবি ধরা পড়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৩ কিলোমিটার লম্বা এই নালার ওপর নির্ভরশীল ঘাটাল শহরের বিস্তীর্ণ এলাকা। সেই নিকাশি নালার একটা অংশ বুজিয়েই বড়সড় বাড়ি বানাচ্ছেন স্থানীয় তৃণমূলকর্মী দিলীপ মণ্ডল। পিলার গেঁথে ছাদ ঢালাইয়ের কাজও সেরে ফেলেছেন। গণস্বাক্ষর করে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। ওই ওয়ার্ডের বাসিন্দা আশিস বেরা বলেন, "খালের জল এতদিন ওখান দিয়ে বার হয়েছে। বন্যা হোক, যাই হোক, ওই খালের উপর দিয়ে আমাদের নিকাশি জল বেরিয়ে যায়।যে জায়গায় বাড়ি করছে, তাতে ওই জায়গায় জল আর কোনওদিন নিকাশি হবে না।'' কাউন্সিলর ঝর্না পাখিরা বলছেন, " ওঁকে বারণ করা হয়েছিল। উনি ওঁর মর্জিমতো ঘর তৈরি করছেন। পুরসভায় জানিয়েছি, এবার পুরসভা দেখি কী ব্যবস্থা নেয়। ওঁকে বলা হয়েছে ঘরটা বন্ধ রাখতে, তা সত্ত্বেও উনি কাজ করে চলেছেন।''

অভিযোগ মানতে নারাজ তৃণমূল কর্মী দিলীপ মণ্ডল। তাঁর দাবি, "শ্রেণি পরিবর্তন করার জন্য দরখাস্ত দিই। এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে কারও আপত্তি আছে নাকি। বলেনি, তারা সব আপত্তি নেই বলে সইও করেছিল। অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা।'' ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "প্রায় একটা বছর ধরে উনি এই ধরনের কাজ, এই অবৈধ নির্মাণটা করেই চলেছে একটু একটু করে, ঘাটাল পুরসভার চেয়ারম্যান জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি। এর দায় পুরসভার চেয়ারম্যানকে নিতে হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: West Bardhaman News: মাইথন ড্যামে বন্ধুদের সঙ্গে জন্মদিন পালনে এসে অঘটন, বরাকর নদে ডুবে ৩ জনের মৃত্যু !

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget