এক্সপ্লোর

Market Price: বাড়তি লাভের আশায় হিমঘরে আলু মজুত করে বিপত্তি, ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা

Potato Price: বাজারে দাম বাড়লে, হিমঘর থেকে বের করে বিক্রি করবেন। বাড়তি লাভের আশায় হিমঘরে আলু মজুত করেছিলেন ব্যবসায়ীরা। তাঁরাই এখন প্রবল ক্ষতির মুখে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বছরভর বেশি দামে বিক্রির পর, এবার খুচরো বাজারে সস্তা হচ্ছে আলুর দাম (Potato Price)। আর এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, হিমঘর (Cold Storage) ফাঁকা করে দেওয়ার নির্দিষ্ট সময়ের পরেও থেকে যাবে আলু! যে দামে আলু রাখা হয়েছিল, এখন তার দাম মিলছে অনেকটাই কম! 

অতিরিক্ত লাভের আশায় বিপত্তি: বাজারে দাম বাড়লে, হিমঘর থেকে বের করে বিক্রি করবেন। বাড়তি লাভের আশায় হিমঘরে আলু মজুত করেছিলেন ব্যবসায়ীরা। তাঁরাই এখন প্রবল ক্ষতির মুখে। ইতিমধ্যেই জ্যোতি আলুর দাম পড়ে গিয়েছে বাজারে। এবার সেই দামই আরও পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মজুত করা আলু নষ্টের আশঙ্কাও দেখা দিয়েছে। সিঙ্গুরের আলু চাষিদের একাংশের দাবি, গতবছর বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায়, এ বছরের শুরু থেকেই গড়ে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু কিনতে হয়েছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে সব কোল্ডস্টোরেজ খালি করে দিতে হবে। 

ব্যবসায়ীদের দাবি, অক্টোবরের শেষ পর্যন্ত হিমঘরগুলিতে ৩৭ শতাংশ আলু মজুত ছিল। বর্তমানে তা ২৮ শতাংশের কাছাকাছি। ১৫ ডিসেম্বর পর্যন্ত আরও ১০ থেকে ১২ শতাংশ আলু বেরোবে হিমঘর থেকে। কিছু আলু বীজ তৈরির জন্য ব্যবহার করা যাবে। কিন্তু তারপরও ৯-১০ শতাংশ আলু হিমঘরেই থেকে যাবে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে প্রবল ক্ষতির সম্মুখীন হওয়ার মুখে ব্যবসায়ীদের একাংশ। 

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি উপদেষ্টা সুকুমার সামন্ত জানাচ্ছেন, সাড়ে আটশো টাকা বস্তায় লোড হয়েছিল। এখন সাড়ে ছশো টাকায় বেরোচ্ছে। এরকম চললে বহু ব্যবসায়ী স্টোর থেকে আলু বের করতে যাবেন না। 

একদিকে ক্ষতির আশঙ্কা করছেন আলুচাষি থেকে ব্যবসায়ীরা। অন্যদিকে, সারাবছর বেশি দাম দিয়ে ক্রেতাদের আলু কিনে খেতে হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে আগেভাগে পরিকল্পনা করে, কেন হিমঘর থেকে বের করা হল না আলু? তাহলে তো ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষেরই স্বার্থরক্ষা করা যেত!

মুখ্যমন্ত্রীর নির্দেশ: ১৫ ডিসেম্বরের মধ্যে হিমঘর থেকে সমস্ত আলু বের করে দিতে হবে। মূল্যবৃদ্ধি ঠেকাতে নবান্নর একটি বৈঠকে এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুরগির মাংস (Chicken) ও সবজির (Vegetables) অতিরিক্ত দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশের মধ্যে মূল্যবৃদ্ধির হার বেশি বাংলাতেই (West Bengal)। কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

বাড়ছে বাজারদর: সাধারণত শীতে সবজির দাম কমে। কিন্তু, এবার এখনও পর্যন্ত ঠান্ডার আমেজ বাড়লেও, সেভাবে আলুর দাম কমতে দেখা যাচ্ছে না। গড়িয়াহাট বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজিতে। চন্দ্রমুখী ৩৫ থেকে ৪০ টাকা।

এই পরিস্থিতিতে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির হার কমাতে, সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে টাস্কফোর্সের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কৃষিমন্ত্রী, কৃষি বিপণনমন্ত্রী এবং পঞ্চায়েতমন্ত্রী। 

ওই বৈঠকেই আলুর দাম কমাতে, ১৫ ডিসেম্বরের মধ্যে হিমঘর থেকে সমস্ত আলু বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কোল্ড স্টোরেজে যা আলু আছে, ১৫ ডিসেম্বরের মধ্যে বের করতে হবে। তাহলে আলুর দাম কমবে। চাষিরা দাম পাচ্ছে না। চাষিরা যদি সাবলম্বি হয়, তাহলে এর থেকে ভাল কিছু হয় না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget