এক্সপ্লোর

Pradhan Mantri Awas Yojana: সরকারি অফিসারকে চেয়ার ছুড়ে মারলেন TMC নেতা, আবাস যোজনা সমীক্ষা করার সময় বেনজির কাণ্ড!

Awas Yojana: কোচবিহারের মাথাভাঙায় আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন সরকারি অফিসার।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়েই চলছে বিক্ষোভ। উঠছে একাধিক অভিযোগও। সেই প্রেক্ষাপটে এবার বেনজির দৃশ্য দেখা গেল কোচবিহারের মাথাভাঙায়।  

ঠিক কী ঘটেছে? 

কোচবিহারের মাথাভাঙায় আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন সরকারি অফিসার। সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য, চেয়ার ছুড়ে মারার চেষ্টার অভিযোগ উঠল রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মণিরুল হকের বিরুদ্ধে। হামলার ছবি ভাইরাল। 

জানা গিয়েছে, গতকাল রুইডাঙা এলাকায় সমীক্ষার কাজে যান ভূমি ও রাজস্ব বিভাগের আধিকারিক। অভিযোগ, তাঁকে ফোন করে অন্য এলাকায় সমীক্ষায় যাওয়ার নির্দেশ দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সরকারি অফিসার নির্দেশ অগ্রাহ্য করায় তাঁকে মারার জন্য চেয়ার ছুড়ে মারার চেষ্টা করেন তৃণমূল নেতা। 

এরপর ঘোকসাডাঙা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করে। যদিও রাত পর্যন্ত প্রশাসনের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রশাসনকে কাজ করতে দিতে হবে, দল হস্তক্ষেপ করবে না, সাফাই তৃণমূল নেতৃত্বের। 

আরও পড়ুন, রোড ট্যাক্স ফাঁকি মার্সিডিজ-অডি মালিকদেরও! শুধু কলকাতাতেই রোডট্যাক্স বাকি ৮০ কোটি টাকার বেশি

জেলায় জেলায় আবাস অশান্তি

কোটিপতি পানের ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলাশাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরনো, এখন ভাল চলছে ব্যবসা। তাই তৈরি হয়েছে পাকাবাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সরকারি আবাস প্রকল্পের সুবিধা পেতে দিতে হবে টাকা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে বিডিও অফিসের কর্মীর টাকা চাওয়ার ভিডিও ভাইরাল হল। বৃহস্পতিবার অভিযুক্ত বিডিও অফিসের কর্মীকে কাছে পেয়ে ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। এ নিয়ে স্থানীয় বিডিও-র কাছে দায়ের হয়েছে অভিযোগ।  

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে হুকিংয়ের পর এবার আবাস-বিতর্কে নাম জড়াল তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ির। পাকা বাড়ি থাকা সত্ত্বেও বিধায়কের শাশুড়ির নাম রয়েছে আবাস-তালিকায়। বিধায়কের দাবি, নাম কেটে দেওয়া হয়েছে। খণ্ডঘোষ পঞ্চায়েতের তৃণমূল প্রধানেরও নাম রয়েছে আবাস-তালিকায়। তাঁরও পাকা বাড়ি আছে। বিষয়টি জানাজানি হতেই দায় এড়ানোর চেষ্টা করেছেন প্রধান। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget