এক্সপ্লোর

Pratik Ur Rahman: ইস্তফার পর বিমান বসুর ফোন ! বর্ষীয়ান নেতার সঙ্গে কেন সাক্ষাৎ করলেন না প্রতীক উর রহমান ?

Pratik Ur Rahman: 'যেহেতু উনি লাইক এ বস, ফলে আমি চেয়ারকে অ্যাড্রেস করেছি। চেয়ার তো এখনও কথা বললেন না। কোথায় সমস্যা হল? বিমানদাকে কেন মার্কেটে নামাতে হল?'

Pratik Ur Rahman: সিপিএম- এর রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর প্রতীক উর রহমানকে ফোন করেছেন বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। তবে এখনও সাক্ষাৎ হয়নি বিমান বসু এবং প্রতীক উর রহমানের। বিমান বসুর ফোন পাওয়ার পরেও কেন গেলেন না প্রতীক উর? 

সুমন দে - বিমান বসু যখন তোমায় ফোন করে ডাকছেন, তুমি যাচ্ছ না কেন? যেহেতু তুমি বলছ তোমার আপত্তি এবং প্রতিবাদটা ব্যক্তির বিরুদ্ধে, তাহলে তুমি গিয়ে ব্যক্তির বিরুদ্ধে বলোনি কেন? সেই সুযোগ তো তুমি পেয়েছিলে? 

প্রতীক উর - আমি চিঠিটা দিয়েছিলাম মহম্মদ সেলিমকে। আমি চেয়ারকে চিঠিটা দিয়েছিলাম। উনি যখন কর্পোরেট স্টাইলে পার্টিটা চালাচ্ছেন, তাহলে উনি বস, আমি কর্মচারী। তো একজন কর্মচারী হিসেবে আমি আমার বসকে চিঠিটা দিয়েছিলাম। যদি কমিউনিস্ট পার্টির সদস্য, কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদককে চিঠি দিত, উনি কেন, বিমানদা কেন, যে কেউ আমাকে ডাকলে, যদি আমি কমিউনিস্ট পার্টির সদস্যের মতো যদি ব্যবহার পেতাম, আমি অবশ্যই যেতাম। কিন্তু যেহেতু উনি লাইক এ বস, ফলে আমি চেয়ারকে অ্যাড্রেস করেছি। চেয়ার তো এখনও কথা বললেন না। কোথায় সমস্যা হল? বিমানদাকে কেন মার্কেটে নামাতে হল? একজন ৮০-৮৫ বছরের... গোটা পশ্চিমবঙ্গের বাম, ডান, অতিবাম, অতিডান সবার কাছে উনি শ্রদ্ধেয়। কয়েকদিন আগে আপনারও ইন্টারভিউ দেখেছি... আমাদের চোখে জল এসেছিল বিমানদার ওইসব ইন্টারভিউ দেখে... সেই বিমানদাকে মার্কেটে নামাতে হল? বিমানদার কথায় আমি বললাম, আপনি আমার কাছে শ্রদ্ধার। আপনার যেকোনও অনুরোধ আমার কাছে আদেশ বলে মনে হবে। আমার কিছু প্রশ্ন আছে। আমি ভাবছি, আমি যেতে পারি। উনি বললেন তুমি ভাবো, তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষায় বসে রইলাম। আমি বললাম ঠিক আছে বিমানদা আমি ভাবছি। 

সুমন দে - তাও গেলে না... 

প্রতীক উর - সেদিন গেলাম না। তার পরদিন বিকেলে যাব ভাবছি। হঠাৎ সকালে একজন সাংবাদিক, আমি সংবাদ সংস্থার নাম বলছি না, সেটা উচিতও নয়, তিনি আমাকে ফোন করলেন তোমার সঙ্গে বিমানদার কথা হয়েছে, তুমি আসছ না কেন? আমার প্রশ্ন হল আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম সেই খবর লিক হলো, বিমান বসুর সঙ্গে আমার ওয়ান টু ওয়ান কথা হল, একজন সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন কেন যাচ্ছ না? তাহলে আমি বিমানদার কাছে গেলে ওই খবরও তো হাইলাইট হতো, কী কথা হয়েছে, কী কথা বলা হয়েছে... আচ্ছা ওখানে ধরো বিমানদা আমার হাতটা ধরে বলত যে, প্রতীক উর তুমি দলে থেকে যাও, ওটাও তো কেউ ভিডিও করে বাইরে ছাড়ত, আর আমার বিরুদ্ধে প্রচার করা হতো বিমানদার মতো একজন ব্যক্তিত্ব প্রতীক উরের হাতটা ধরে বলল, আর প্রতীক উর থাকল না... 

সুমন দে - তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছ যে তুমি থাকবে না ? 

প্রতীক উর - হ্যাঁ

সুমন দে  - বিমানদা বললেও থাকবে না ?

প্রতীক উর - আমার কিছু প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি থাকব না 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget