এক্সপ্লোর

Pratik Ur Rahman: অসংখ্য ফোন আসছে, যে আতিথেয়তা-উষ্ণ অভ্যর্থনা পাচ্ছি, রাজনীতির বদলে এটুকুই তো পাওয়া : প্রতীক উর

Pratik Ur Rahman: সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমান বলছেন, 'আমি তৃণমূলে, তৃণমূল স্তরেই কাজ করতে চাই।'

Pratik Ur Rahman: শনিবারই, শিবির বদলেছেন প্রতীক উর রহমান। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। আর এবার দল বদলের পর তাঁর স্পষ্ট দাবি, এখন থেকে তৃণমূল দলে থেকে তৃণমূল স্তরেই কাজ করতে চান তিনি। অন্যদিকে, সিপিএম-এর উদ্দেশে তাঁর বার্তা, ব্যক্তিগত ভাবে আক্রমণ করছেন যারা, তাঁরা ভাল থাকবেন। যদিও প্রতীক উরের দলবদলে, কোনও প্রভাব পড়বে না বলেই দাবি করেছে তাঁর প্রতীক উরের পুরনো দল সিপিএম। 

সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমান বলছেন, 'আমি তৃণমূলে, তৃণমূল স্তরেই কাজ করতে চাই। আজকে সকাল থেকে স্বাভাবিকভাবে সারাদিন প্রচুর ফোন আসছে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেসকে যারা ভালবাসেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে যারা ভালবাসেন, অসংখ্য ফোন আসছে। আমি ভীষণ আপ্লুত। আমি প্রতীক উর রহমান গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী।' প্রতীক উর আরও বলেছেন, 'আমি সিপিএম-এর উদ্দেশে কিচ্ছু বলব না। গতকাল শুনেছি যে সিপিএম-এর রাজ্য সম্পাদক আমার নতুন জীবনের অভিনন্দন জানিয়েছেন। আমি মাথা পেতে আপনার অভিনন্দন বার্তা গ্রহণ করলাম। আর যে সিপিএম কর্মী সমর্থকেরা গতকাল থেকে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, আমার পরিবারকে আক্রমণ করছেন, আপনারা করুন, আপনারা ভাল থাকবেন।' 

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে এর মধ্যেই দলবদলের হিড়িক পড়ে গেছে রাজ্যে। বৃহস্পতিবার, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে এসেছেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। রবিবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' হয়েছে দীপেন্দু বিশ্বাসের। তবে এর মধ্যে রাজ্য-রাজনীতিতে যাঁর দলবদল ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তিনি হলেন প্রতীক উর রহমান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যাঁর বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলে পতাকা তুলে নেন প্রতীক উর। তাও একেবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলার দাঁড়িয়ে। 

যদিও প্রতীক উরের এই দলবদলে আমল দিতে নারাজ তাঁর পুরনো দল। তৃণমূলে যোগদানের আগেই, সিপিএম-এর বিরুদ্ধে, 'লবিবাজি', 'গোষ্ঠীবাজি' ও ইচ্ছাকৃতভাবে 'কোণঠাসা' করে রাখার চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছিলেন প্রতীক-উর রহমান। কিন্তু তিনি অন্য কোনও দলে যোগদান করছেন কিনা...তা নিয়ে সাসপেন্স জিইয়েই রেখেছিলেন। শেষমেশ বড় চমক দিলেন শনিবার। প্রতীক উরের দলবদলের কিছুক্ষণের মধ্যেই সিপিএম-এর তরফে তাঁকে বহিষ্কার করার বিবৃতিও প্রকাশ করা হয়। পথ বদলে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন প্রতীক উর রহমান। কিন্তু, তৃণমূল কি তাঁকে বিধানসভা ভোটে টিকিট দেবে? তাহলে সেটা কোন কেন্দ্রে? এই জল্পনাও শুরু হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
7th Pay Commission : বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
বাড়বে বেতন ? রাজ্যে গঠন সপ্তম পে-কমিশন, পর্যালোচনার দায়িত্বে কারা ? কী কী খতিয়ে দেখা হবে ?
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget