এক্সপ্লোর

Howrah Murder : বেপরোয়াভাবে টোটো চালানোর প্রতিবাদ করে প্রাণ খোয়ালেন হাওড়ার পুরোহিত

অভিযোগ, সংকীর্ণ রাস্তায় বেপরোয়াভাবে টোটো চালানো নিয়ে আপত্তি জানান স্থানীয় চায়ের দোকানের মালিক। দোকান মালিককে বাঁচাতে গেলে জুটমিল কর্মী অবোধকিশোরকেও মারধর করা হয় বলে অভিযোগ।

সুনীত হালদার, হাওড়া : বেপরোয়াভাবে টোটো চালানো নিয়ে বচসার জেরে, হাওড়ার শিবপুরে জুটমিল কর্মীকে খুনের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। মৃতের নাম অবোধকিশোর ওঝা।

টোটো চালানোর প্রতিবাদ

শনিবার সকালে  ঘটনাটি ঘটে বি গার্ডেন থানার অন্তর্গত ভড়পাড়া এলাকায়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা ও চায়ের দোকানের মালিক সানি যাদবের সঙ্গে টোটো চালক মিলন থাপার বচসা হয়। সানি তাঁর দোকানের সামনে দিয়ে জোরে টোটো চালানোর প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই  মিলন তাঁকে দেখে নেবার হুমকি দেয়।

সানিকে বাঁচাতে ছুটে আসেন মন্দিরের পুরোহিত

এরপর, শনিবার সকালে সানি যখন মন্দিরে পুজো করতে গেছিলেন সেই সময় তাঁকে একা পেয়ে মিলন থাপা এবং তার দলবল তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সানিকে বাঁচাতে ছুটে আসেন মন্দিরের পুরোহিত অবোধকিশোর ওঝা। তাঁকেও দুষ্কৃতীরা মারধর করলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় গুরুতর চোট নিয়ে তাঁকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নিয়ে যাওয়া হয়, নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালে । তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনার পর থেকেই থমথমে এই এলাকা। বিগার্ডেন থানার অন্তর্গত এই এলাকা অত্যন্ত জনবহুল। নানা ভাষা নানা জাতির বাস। তবে এই ধরনের ঘটনা এলাকায় বিরল। তাই আতঙ্কে সাধারণ মানুষ। মর্মাহত মাত্র ৫৭ বছর বয়সে প্রাণ খোয়ানো পুরোহিত । 

অন্যদিকে, ঘন কুয়াশার কারণে একঘণ্টা বন্ধ থাকল হাওড়া থেকে গঙ্গাসাগরগামী বাস পরিষেবা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। কুয়াশা কাটলে ফের শুরু হয় বাস চলাচল।  পাশাপাশি, কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়লেন গঙ্গাসাগরগামী যাত্রীরা। বিভিন্ন রাজ্য, দূর দূরান্তের জেলা থেকে এসেছেন পুণ্যার্থীরা। অনলাইনে টিকিট কেটে বেসরকারি সংস্থার জলযানে এদিন গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল। ভোর থেকে মিলেনিয়াম পার্কে ভিড় করেন পুণ্যার্থীরা। তাঁদের অভিযোগ, কুয়াশার কারণে লঞ্চ ছাড়বে না বলে মেসেজ পাঠানো হয়। শেষ মুহূর্তে কীভাবে যাবেন, তা ভেবে কূল পাচ্ছেন না গঙ্গসাগর যাত্রীরা।                                                                             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget